অ্যাশেজে ইংল্যান্ডের শোচনীয় পরাজয়ের জন্য নিজেকেই দায়ী করলেন স্টোকস

অ্যাশেজে ইংল্যান্ডের শোচনীয় পরাজয়ের জন্য নিজেকেই দায়ী করলেন স্টোকস

অ্যাশেজে ইংল্যান্ডের বিপর্যয়ের জন্য নিজেকেই দায়ী করলেন বেন স্টোকস। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে ইংল্যান্ড দলের সহ অধিনায়ক জানিয়েছেন, তাঁর জন্যই টেস্টে দলের পারফরম্যান্স খারাপ হয়েছে। ছয় মাস ক্রিকেট থেকে বিশ্রাম নেওয়া বাম হাতি তারকা অলরাউন্ডারের মনে করেন শারীরিক ভাবে আরও ভাল অবস্থায় তিনি থাকতে পারতেন অ্যাশেজের সময়ে।

অ্যাশেজে ইংল্যান্ডের শোচনীয় পরাজয়ের জন্য নিজেকেই দায়ী করলেন স্টোকস

ক্রিকেট.কম.এইউ'কে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে যাওয়া বেন স্টোকস বলেছেন, "অস্ট্রেলিয়ার সিরিজের দিকে ফিরে দেখলে আমরা দেখতে পাব শুধু দল হিসেবেই নয়, ব্যক্তিগত ভাবেও ওই সিরিজ আমাদের সেটাই ফিরিয়ে দিয়েছে যেটা হতে পারতো। ওই সিরিজ নিয়ে আমার ব্যক্তিগত উপলব্ধি এই যে আমি নিজে দলকে হতাশ করেছি। শুধু পারফরম্যান্সের কারণেই নয়, আমি চেয়েছিলাম যখন অস্ট্রেলিয়ায় আসবো তখন শারীরিক ভাবে আরও ভাল জায়গায় থাকবো।"

অ্যান্টিগুয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামবে ইংল্যান্ড। অ্যাশেজের ব্যর্থতা ভুলে নতুন বছর নতুন করে শুরু করাটাই তাঁদের লক্ষ্য থাকবে বলে জানিয়েছেন স্টোকস। তাঁর কথায়, "এই রকম অনুভূতি আমি আর দ্বিতীয় বার উপলব্ধি করতে চাই না। এটা মেনে নেওয়া খুব কঠিন যখন আপনি সেরা দিতে চাইলেও পারছেন না। এখন আমাদের পজিটিভ থাকতে হবে কারণ অস্ট্রেলিয়ায় অনেক কিছুই নেগেটিভ হয়েছে। আমরা অতীতে বাঁচতে পারি না। আমি জানি দলকে আমি কী দিতে চাই এবং আমি জানি ধারাবাহিকতার সঙ্গে সেরাটা দিতে হলে আমায় কী করতে হবে।"

ফেব্রুয়ারি মাসে আয়োজিত পঞ্চদশ আইপিএল-এর মেগা নিলামে অংশ নেননি বেন স্টোকস। নিলামের আগেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তারকা ইংল্যান্ড ক্রিকেটার। বিশ্বকাপ জয়ী ব্রিটিশ দলের অন্যতম স্তম্ভ ছিলেন বেন স্টোকস। মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখেই ক্রিকেট থেকে দীর্ঘ বিরতি নেওয়া সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তিনি।

জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মাটিতে পরাজিত হয় ০-৪ ব্যবধানে। কোনও ক্রমে হোয়াইট ওয়াশ হওয়ার হাত থেকে রক্ষা পায় ইংল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+