বেলিন্ডা কার্কের মূর্তি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে, অস্ট্রেলিয়ার প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে অনন্য সম্মান
অস্ট্রেলিয়ার মহিলা দলের প্রাক্তন অধিনায়ক বেলিন্ডা ক্লার্ককে অভাবনীয় সম্মান জানানো হলো। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রিচি বেনো, স্টিভ ওয়া, স্ট্যান ম্যাককাবে, ফ্রেড স্পফোর্থদের মূর্তি বসেছিল আগেই। বেলিন্ডা ক্লার্কই হলেন অস্ট্রেলিয়ার প্রথম মহিলা ক্রিকেটার যাঁর ব্রোঞ্জের মূর্তি বসল এসসিজিতে।
|
বর্ণময় কেরিয়ার
১৯৯১ থেকে ২০০৫ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ক্লার্ক। ১৫টি টেস্টে দুটি শতরান ও ৬টি অর্ধশতরান-সহ ৯১৯ রান করেছেন। মহিলাদের একদিনের আন্তর্জাতিকে ক্লার্কই প্রথম দ্বিশতরান হাঁকিয়েছিলেন। ১৯৯৭ সালে ডেনমার্কের বিরুদ্ধে খেলেছিলেন ২২৯ রানের অপরাজিত ইনিংস। ১১৮টি একদিনের আন্তর্জাতিকে তিনি ৪৮৪৪ রান করেছেন। পাঁচটি শতরান ও ৩০টি অর্ধশতরান রয়েছে। ২০০৫ সালে একমাত্র টি ২০ আন্তর্জাতিকটি খেলেন, তাতে ৪ রান করে আউট হয়েছিলেন।
|
সম্মান পেয়ে আপ্লুত
ক্রিকেট থেকে অবসরের পর ক্লার্ক ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রশাসনে আসেন এবং নানাবিধ ভূমিকা পালন করেছেন। ক্রিকেট নিউ সাউথ ওয়েলস ও আইসিসিতেও তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। নিজের ব্রোঞ্জ মূর্তির পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তোলেন বেলিন্ডা ক্লার্ক। এই সম্মান পেয়ে তিনি আপ্লুত। বলেছেন, এই মূর্তির সামনে দাঁড়িয়ে তাঁর ক্রিকেটীয় কেরিয়ারের বিষয়ে নানা তথ্য সকলে জানতে পারবেন, এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর সম্পর্কে নানা কথা মানুষের মুখে মুখে ফিরবে, এটা ভেবেই তাঁর ভালো লাগছে। ধ্যান-ধারণা ভেঙে সাহসের সঙ্গে চ্যালেঞ্জের মোকাবিলা করার বিষয়টিই মূর্তির মাধ্যমে উপস্থাপিত হয়েছে বলে উপলব্ধি ক্লার্কের।
|
উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার ক্রিকেট মহল
বেলিন্ডা ক্লার্ক বলেন, কোনও কাজের বিষয়ে মনোনিবেশ করলে এবং চারপাশে ভালো মানুষজন থাকলে যে কোনও কিছুই করা সম্ভব। আমি ভাগ্যবতী সকলের সাপোর্ট পেয়ে যেখানে নিজের খেলাকে নিয়ে যেতে পেরেছিলাম, সেটা করতে পেরেছি। মহিলাদের ক্রিকেটও এখনও যথেষ্ট ভালো জায়গায় পৌঁছে গিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলে বলেন, সিডনি ক্রিকেট গ্রাউন্ড সংলগ্ন জায়গায় বেলিন্ডা ক্লার্কের মূর্তি বসায় আমি অত্যন্ত আনন্দিত। আরও বেশি ভালো লাগছে, প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ক্লার্ক এই সম্মান পাওয়ায়। তিনি শুধু একজন ব্যাটার বা অধিনায়ক হিসেবে দারুণ রেকর্ড রেখে যাননি, তিনি বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের কাছেও বিরাট অনুপ্রেরণা। প্রশাসক হিসেবেও ক্রিকেটের ব্যাপ্তিতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে এবার তাঁর মূর্তিও এসসিজিতে বসায় তাঁকে ধন্যবাদ জানাচ্ছি।
|
পঞ্চদশ মূর্তি
ক্লার্কের মূর্তিটি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ১৫তম। বেলিন্ডা ক্লার্কের অধিনায়কত্বে অস্ট্রেলিয়া তিনটি বিশ্বকাপ জিতেছে। তাঁকে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটের ব্র্যাডম্যানও বলা হয়ে থাকে। আর্টিস্টিক ডিরেক্টর হেনরি মালহল্যান্ডের নির্দেশনায় মূর্তিটি তৈরি করেছে নিউ সাউথ ওয়েলসের ভাস্কর ক্যাথি ওয়েইজম্যান। সিডনির আলিয়াঞ্জ স্টেডিয়ামে স্প্রিন্টার বেটি কুথবার্ট ও মার্লিন ম্যাথেউজের মূর্তি রয়েছে। ক্লার্ক হলেন তৃতীয় মহিলা ক্রীড়াবিদ ও প্রথম ক্রিকেটার যাঁর মূর্তি বসল এসসিজিতে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications