বাইশ গজ ছেড়ে এবার কাবাডির আসরে সচিন, ভেঙ্কটশ্বরে মন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু

ক্রিকেট থেকে কাবাডির আসরে মাস্টারব্লাস্টার। তামিল থালাইভাসের অন্যতম কর্ণধার সচিন। প্রো কাবাডি লিগে এবারই আত্মপ্রকাশ করছে তামিল থালাইভাস। 

বাইশ গজে ব্যাট হাতে বিপক্ষকে অনেক নাস্তানাবুদ করেছেন। এবার সচিন তেন্ডুলকর নামলেন কাবাডির আসরে। এবারই প্রো কাবাডি লিগে আত্মপ্রকাশ করল তামিল থালাইভাস। এই দলের অন্যতম কর্ণধার মাস্টারব্লাস্টার। আইএসএলে কেরালা ব্লাস্টার্সে-র সঙ্গে রয়েছেন সচিন এবার একেবারে মাটির খেলা কাবাডিতেও এলেন এই মুম্বইকার।

বাইশ গজ ছেড়ে এবার কাবাডির আসরে সচিন, ভেঙ্কটশ্বরে মন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু

সচিনের দলের ব্র্য়ান্ড অ্যাম্বাসডর কমল হাসান। নতুন এই সার্কিটে সাফল্যেপ বিষয়ে আশাবাদী সচিন। এদিকে এই উদ্যোগের আগেই তিরুমালাতে ভেঙ্কটেশ্বরের মন্দিরে পুজো দেন সস্ত্রীক সচিন। প্রো কাবাডি লিগ ইতিমধ্যেই দারুণ জনপ্রিয়। তাও নিজের দল নামার আগে বিশেষ পুজো দেন মাস্টারব্লাস্টার।

বাইশ গজ ছেড়ে এবার কাবাডির আসরে সচিন, ভেঙ্কটশ্বরে মন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু

এদিকে ধোনিকে নিজের কাবাডি দলে চেয়ে রহস্য তৈরি করেছেন সচিন তেন্ডুলকর। আসলে আর কিছুই নয় রসিক সচিন নিজের দলে ডিফেন্ডার হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে চেয়েছেন। তাঁর মতে ধোনি যেরকম কুল টেমাপারামেন্টের কাবাডিতে ডিফেন্ডারদের সেইরকমই মানসিকতা হওয়া উচিত। তাহলে দলের সুবিধা হয়।

বাইশ গজ ছেড়ে এবার কাবাডির আসরে সচিন, ভেঙ্কটশ্বরে মন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু

এদিকে রেডারদের যেহেতু অনেক দম লাগে তাই সচিন রেডার হিসেবে শঙ্কর মহাদেবনকে চেয়েছেন। আসলে রেডারদের যত দম থাকে তত বিপক্ষের অসুবিধা গায়ক শঙ্কর মহাদেবন যেভাবে শ্বাস ধরে রেখে গান গাইতে পারেন তার চেয়ে ভাল রেডার আর কে হবে। সচিন কাবাডির বাইরের মানুষদের রসিকতার সঙ্গে কাবাডিতে জুড়ে দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+