BCCI: আইসিসি ইভেন্টেও পাকিস্তানের সঙ্গে খেলতে অনীহা! জয় শাহের কাছে কী আবেদন বিসিসিআইয়ের?
ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বিগত কয়েক বছর ধরেই বন্ধ রয়েছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ শুধুমাত্র আইসিসি ইভেন্ট এবং এশিয়া কাপের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। কিন্তু এবার আরও বড় পদক্ষেপ নিতে চলেছে বিসিসিআই। ক্রিজবাজ সূত্রের খবর, এবার থেকে আইসিসি ইভেন্টে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে নাও দেখা যেতে পারে। আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বিসিসিআই।
২০১২-১৩ মরশুমে শেষবার ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়। পাকিস্তান ভারতে খেলতে এসেছিল।এরপর একাধিকবার প্রচেষ্টা নেওয়া হলেও তা ফলপ্রসূ হয়নি। এবার তবে এবার বিসিসিআই আরও বড় সিদ্ধান্ত সিদ্ধান্ত নিল বিসিসিআই।

আগামী দিনের ভারত এবং পাকিস্তান এই দুই দলকে যাতে আইসিসি ইভেন্টে এক গ্রুপে না রাখা হয় তার জন্য বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাকে চিঠি দিতে চলেছে বিসিসিআই।ক্রিকবাজের তথ্য অনুসারে, আইসিসি ইভেন্টের গ্রুপ পর্বে একে অপরের খেলা হওয়া এবার জটিল হতে চলেছে কারণ পহেলগাঁও হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্কেও প্রায় ইতি টানতে চাইছে বিসিসিআই।
আপাতত সামনে বড় কোন আইসিসির ইভেন্ট নেই। আইসিসি মহিলাদের একদিনের বিশ্বকাপ রয়েছে। হাইব্রিড মডেল অনুসারে পাকিস্তান দল ভারতে খেলতে আসবে না তারা নিরপেক্ষ দেশে খেলবে কিন্তু গ্রুপ পর্বে ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ না হতে পারে। এর পাশাপাশি চলতি বছরে এশিয়া কাপ রয়েছে সেই টুর্নামেন্টে এই দুই দল গ্রুপ পর্বে আদৌও একে অপরের মুখোমুখি হবে কিনা সেটা নিয়েও প্রশ্নের উত্তর শুরু করেছে।
আইসিসি ইভেন্টে কার্যত বাধ্য হয়েই পাকিস্তানের বিরুদ্ধে খেলে ভারত। এবার থেকে সেটাও খেলবে না, এই সিদ্ধান্তে বিসিসিআই ও ভারত সরকার অনড়। দুই বছর আগে এশিয়া কাপের নিয়ে কম জটিলতা হয়নি। শেষ পর্যন্ত হাইব্রিড মডেল অনুসরণ করেই এশিয়া কাপ হয়েছিল। ভারত পাকিস্তানের খেলতে যায়নি ভারতের সব ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কাতে। তবে ভারত পাকিস্তান এই দুই দল গোটা টুর্নামেন্টে একাধিকবার মুখোমুখি হয়েছিল একই রকম ভাবে ২০২৩ সালে একদিনের বিশ্বকাপ ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ এমনকি২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও গ্রুপ পর্বে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল।
তবে এবার আর সেই সম্ভাবনা কমছে, আগামী বছর টি২০ বিশ্বকাপ রয়েছে। ভারত এবং শ্রীলংকা যৌথভাবে আয়োজন করবে এই বিশ্বকাপ।পহেলগাঁও হামলার পর এই দুই দল একে অপরের বিরুদ্ধে গ্রুপ পর্বে খেলবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। সব মিলিয়ে পহেলগাঁও হামলা ঘটনায শুধুমাত্র দিল্লি ইসলামাবাদের কূটনৈতিক সম্পর্কই তিক্ত হয়নি একই সঙ্গে দুই দেশের ২২ গজের সম্পর্ক বড় ধরনের চির ধরিয়েছে। এই পরিস্থিতিতে আগামী দিনে দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা কার্যত বিলীন হয়ে গেল.
শুধু ক্রিকেট নয় অন্যান্য খেলার ক্ষেত্রেও এই ঘটনা ব্যাপক প্রভাব ফেলেছে। নীরজ চোপড়ার আয়োজিত টুর্নামেন্টে আসছেন না পাকিস্তানের আরশাদ নাদিম।












Click it and Unblock the Notifications