T20 World Cup: ভাগ হয়ে গেল আর্থিক পুরস্কারের অঙ্ক, ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ, কারা পাচ্ছেন কত টাকা?

টি২০ বিশ্বকাপ জেতার পরেই ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষণা করেছিল গোটা দলকে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার দেওয়া হবে। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য ১২৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন বোর্ড সচিব জয় শাহ। ৪ জুলাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই সাফল্য উদযাপনের সময় অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়।

কিন্তু কে পাবেন কত টাকা? ক্রিকেটার, সাপোর্ট স্টাফ থেকে দলের সঙ্গে যুক্ত থাকা প্রতিটি কর্মী এমনকি নির্বাচকরাও এই টাকা পাবেন। দলের ১৫ জন ক্রিকেটার ৫ কোটি টাকা করে পাবেন। সেই তালিকায় বিরাট কোহলি, রোহিত শর্মারা যেমন রয়েছেন, তেমনই কোনও ম্যাচ না খেলা সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও চাহালও রয়েছেন। প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও ৫ কোটি টাকা পাবেন। এছাড়াও দ্রাবিড়ের সহকারীরা আড়াই কোটি টাকা করে পাবেন।

T20 World Cup

ভারতীয় দলের ফিজিও , তিন জন থ্রোডাউন বিশেষজ্ঞ, দু'জন ম্যাসিয়োর এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচকে ২ কোটি টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআই চারজন ক্রিকেটারকে দলে সঙ্গে রিজার্ভ সদস্য হিসাবে পাঠায়। রিঙ্কু সিং, খালিল আহমেদ, শুভমান গিল এবং আবেশ খান এই চার রিজার্ভ খেলোয়াড়দের প্রত্যেককে ১ কোটি করে টাকা দিয়ে পুরস্কৃত করারও সিদ্ধান্ত নিয়েছে।

বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছেন, "ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের টাকা পাওয়ার বিষয়ে জানানো হয়েছে। তাঁদেরকে আমরা বলেছি ইনভয়েস জমা করতে।"
ভারতীয় দলে শুধু ক্রিকেচার বা সাপোর্ট স্টাফরাই নন থাকেন আরও অনেক সদস্য, যারা প্রচারের আলোয় আসেন না, কিন্তু একটা চ্যাম্পিয়ন দলের তাঁদেরও গুরুত্বপূর্ণ অবদান থাকে। তাদেরও আর্থিকভাবে পুরষ্কৃত করছে বোর্ড। ব্যাকরুম স্টাফ, যার মধ্যে ভিডিয়ো প্রোডাকশন টিমও রয়েছে, তারা প্রত্যেকে ২কোটি করে টাকা পাবে এবং প্রাক্তন ক্রিকেটার অজিত আগরকরের নেতৃত্বে নির্বাচক কমিটির প্রত্যেককে ১ কোটি করে টাকা দেওয়া হবে।

বিসিসিআইয়ের বাইরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিল্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের জন্য ১১ কোটি টাকার আর্থিক পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন। এবারের আগে ভারত সর্বশেষ আইসিসি টুর্নামেন্ট জিতেছিল ২০১৩ সালে। তখন চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী মহেন্দ্র সিং ধোনির দলের প্রত্যেক খেলোয়াড়কে ১ কোটি টাকা করে অর্থ দিয়েছিল বিসিসিআই। সাপোর্ট স্টাফদের দেওয়া হয়েছিল ৩০ লক্ষ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+