আইসিসি খেতাব জয়ে ঊর্ধ্বগামী বিসিসিআইয়ের পুরস্কারমূল্য, ২০০৭ থেকে ২০২৪ অবধি ভারতীয় দল পেয়েছে কত কোটি?
BCCI's Prize Money: আইসিসি খেতাব জয়ে ঊর্ধ্বগামী ভারতীয় দলের জন্য ঘোষিত বিসিসিআইয়ের প্রাইজমানি। এবার টি২০ বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় দলকে ১২৫ কোটি টাকা দিয়েছে বিসিসিআই।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মার হাতে তুলে দেওয়া হয়েছে ১২৫ কোটি টাকার চেক। ইতিমধ্যেই জানা গিয়েছে, ক্রিকেটার (রিজার্ভ-সহ), হেড কোচ-সহ সাপোর্ট স্টাফরা কে কত পরিমাণ টাকা পেয়েছেন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, টি২০ বিশ্বকাপে ১৫ জনের মূল দলে থাকা ক্রিকেটাররা প্রত্যেকে পেয়েছেন ৫ কোটি টাকা করে। এমনকী যাঁরা একটিও ম্যাচ খেলেননি তাঁরাও এই পরিমাণ অর্থ পেয়েছেন।
টি২০ বিশ্বকাপে রিজার্ভ দলে থাকা ক্রিকেটারদের প্রত্যেকের জন্য আড়াই কোটি টাকা করে বণ্টন করা হয়েছে। ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় এই পুরস্কারমূল্য থেকে পেয়েছেন ৫ কোটি টাকা। প্রত্যেক কোচিং স্টাফ পেয়েছেন ১ কোটি টাকা করে।
ভারতের টি২০ বিশ্বকাপ দলে ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফ মিলিয়ে ছিলেন ৪২ জন। ফিজিও, থ্রোডাউন বিশেষজ্ঞরা পেয়েছেন ২ কোটি টাকা করে। নির্বাচকদের দেওয়া হয়েছে ১ কোটি টাকা। এবার দেখে নেওয়া যাক, আগে আইসিসি খেতাব জয়ের জন্য ভারতীয় দলকে বিসিসিআইকে কত পরিমাণ প্রাইজমানি দিয়েছে।
২০১৩ সালে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব জিতেছিল। সেবার প্রত্যেক ক্রিকেটারকে ১ কোটি টাকা করে এবং সাপোর্ট স্টাফদের দেওয়া হয়েছিল ৩০ লক্ষ টাকা করে। ২০১১ সালে ভারত ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল। সেবার প্রথমে ক্রিকেটারদের ১ কোটি টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে করা হয় ২ কোটি টাকা। সাপোর্ট স্টাফদের দেওয়া হয়েছিল ৫০ লক্ষ টাকা করে, নির্বাচকরা পেয়েছিলেন ২৫ লক্ষ টাকা করে। ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ জেতার পর ভারতীয় দলকে ১২ কোটি টাকা দেওয়া হয়েছিল। সেই তুলনায় এবার পুরস্কারমূল্য ১০ গুণেরও বেশি বাড়ানো হয়েছে।












Click it and Unblock the Notifications