বিসিসিআইয়ের ভাবনায় টুইস্ট, ইংল্যান্ড সফরে আগেভাগে পাড়ি জমাবে টিম ইন্ডিয়া

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের থেকে শিক্ষা নিয়ে ইংল্যান্ড সফরের ১০ দিন আগে দল পাঠাবে বিসিসিআই

একটা ছোট ভুল তার থেকেই গন্ডগোল। দক্ষিণ আফ্রিকা সফরে সেটা ভালোই বোঝা গেছে। দক্ষিণ আফ্রিকা সফরে যেহেতু টিম ইন্ডিয়া বেশিদিন আগে যায়নি তাই প্রথম দুটি টেস্টে হঠ করে হেরে যায় ভারত। কিন্তু খানিকটা দক্ষিণ আফ্রিকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পর তৃতীয় টেস্ট থেকে যে ভারত ঘুরে দাঁড়িয়েছে তারপর আর ফিরে তাকাতে হয়নি।

 ইংল্যান্ড সফরে আগেভাগে পাড়ি জমাবে টিম ইন্ডিয়া

ফলে আরও একবার ভালো করে বোঝা গেছে, প্রথম দুটি টেস্টের একটু আগে যদি ভারতীয় দলকে পাঠানো হত তাহলে সেই ম্যাচগুলিতেও ভারতকে হয়ত এভাবে হারতে হত না। ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে ক্রীড়াসূচি নিয়ে ক্ষুব্ধ ছিলেন রবি শাস্ত্রী ও বিরাট কোহলি।

কারণ দক্ষিণ আফ্রিকা সফরের ঠিক আগেই শ্রীলঙ্কার বিরুদ্ধে লম্বা টুর্নামেন্ট খেলেছিল ভারত। ছিল টেস্ট, ওয়ান ডে, টি টোয়েন্টি। সেই সময় কেন এতবড় টুর্নামেন্ট খেলা হল তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সকলেই। এমনকি এও বলা হয়েছিল কেন টেস্ট দলের বেশ কিছু সদস্যকে আগে দক্ষিণ আফ্রিকা পাঠিয়ে দেয়নি বোর্ড।

এই ভুল থেকে শিক্ষা নিচ্ছে ভারতীয় বোর্ড। ইংল্যান্ড সফরের আগে যাতে একই পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক বিসিসিআই। সেভাবেই সূচি তৈরি করা হচ্ছে। টিম ম্যানেজমেন্ট এবং প্রশাসক কমিটির চেয়ারম্যান বিনোদ রাই মনে করছেন, ইংল্যান্ড সফরের আগে ভারতীয় ক্রিকেটার কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ বা ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ডে ম্যাচ খেলা উচিত। তাই টেস্ট দলের ক্রিকেটারদের রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় এ দলে দেখা যেতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে অগাস্টে পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ভারত।

বিসিসিআই-এর পক্ষ থেকে এক আধিকারিক বলেছেন, 'একটি বিষয় পরিষ্কার, দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে যদি ভারতীয় দল অন্তত ১০ দিন থাকত, তাহলে ফল অন্যরকম হত। দল চাইছে, ইংল্যান্ডে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে দলের সব ক্রিকেটার যেন তৈরি হওয়ার জন্য যথেষ্ট সময় পান।'

এদিকে সামনের বছর ইংল্যান্ডেই বিশ্বকাপ । তাই এই সফরকে অ্যাসিড টেস্ট হিসেবে যেরকম দেখছে ভারতীয় বোর্ড তেমনিই ইংল্যান্ডের সুইং সহায়ক অবস্থায় দলের ক্রিকেটারের প্রস্তুতি সেরে নিতে পারেন সেটাও চাইছে থিঙ্ক ট্যাঙ্ক।

বিসিসিআই সূত্রে খবর, ৩ জুলাই থেকে টি-২০ সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও, জুনের প্রথম সপ্তাহ থেকেই প্রস্তুতি শুরু করে দেওয়া হবে। ভারতীয় দল ১০ দিন আগেই ইংল্যান্ডে পৌঁছে যাবে।

এদিকে জুনের ১৪ -১৮ অবধি আফগানিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট ম্যাচ হওয়ার কথা। তবে ইংল্যান্ডের লম্বা সফরের কথা মাথায় রেখে আফগানিস্তানের বিরুদ্ধে দলে দ্বিতীয় সারির দলও খেলাতে পারে থিঙ্কট্যাঙ্ক। এদিকে ইংল্যান্ড সফরেও টেস্ট, একদিনের ম্যাচ ও টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+