আইসিসিতে ভারতের দাদাগিরি অব্যাহত, আগামী দিনেও বিরাট লক্ষ্মীলাভের সুযোগ বিসিসিআইয়ের

আইসিসিতে ভারতের দাদাগিগির চলছেই। প্রশাসনিক দিক থেকে তো বটেই, এবার আর্থিক দিক থেকেও বাকিদের তুলনায় কয়েক যোজন এগিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসির নতুন নিয়মে লক্ষ্মীলাভ বাড়ছে বিসিসিআইয়ের। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার আয়ের ৪০ শতাংশই ঢুকবে বিসিসিআই-এর কোষাগারে। অবাক করা এমনই তথ্য প্রকাশ করেছে ক্রিকইনফো।

২০২৪-২৭ আর্থিক বর্ষের যে কাঠামো তৈরি করা হয়েছে তাতে বিসিসিআই ৩৮.৫ শতাংশ পাবে আইসিসির মোট আয় থেকে। যার আর্থিক মূল্য হতে চলেছে ২৩১ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১৯০০ কোটি টাকা আইসিসির থেকে আমদানি হতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে প্রতি বছর প্রায় ১৮৯৫ কোটি টাকা পেতে পারে ভারতীয় বোর্ড।

১

বিসিসিআইয়ের পরে রয়েছে ইসিবি। আইসিসির আয়ের থেকে ব্রিটিশ ক্রিকেট বোর্ড পেতে চলেছে ৬.৮৯ শতাংশ। অঙ্ক অনুযায়ী ৪১.৩৩ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় হিসেব করলে যা দাঁড়ায় ৩৪০ কোটি টাকার মতো। প্রথম স্থানে থাকা ভারত এবং দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের মধ্যে ব্যবধান ৩২ শতাংশ।

আইসিসির মডেল অনুযায়ী তৃতীয় স্থানে থাকবে অজি ক্রিকেট বোর্ড। হিসেব অনুযায়ী অস্ট্রেলিয়া পেতে পারে ৬.২৫ শতাংশ বা ৩৭.৫৩ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৩০৮ কোটি টাকার মতো।
আর্থিক মডেল অনুযায়ী চতুর্থ স্থানে থাকবে পাকিস্তান। বাকি সদস্যদেশগুলোর মধ্যে আইসিসির আয়ের ৫৩২.৮৪ মিলিয়ন মার্কিন ডলার ভাগ করে দেওয়া হবে। বাকি ৬৭.১৬ মিলিয়ন মার্কিন ডলার ভাগ করে দেওয়া হবে অ্যাসোসিয়েট সদস্য দেশকে।

৩

আইসিসিতে একটা কথা খুব প্রচলিত আছে বিগ থ্রি। অর্থ্যাত ভারত ইংল্যান্ড , অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডই বিশ্ব ক্রিকেটে তিন সর্বোচ্চ শক্তি। এই তিন শক্তির দ্বারাই নির্ধারিত বিশ্ব ক্রিকেটের ভাগ্য। কিন্তু আগামী কয়েক বছরে এই বিগ থ্রি থিয়োরি বাস্তবে থাকলে হয়। আর্থিক আয়ের দিক থেকে বাকী দুই শক্তিকে অনেকটাই পিছনে ফেলে দিতে চলেছে বিসিসিআই। ফলে প্রশাসনিক দিক থেকেও ভারতের মত অনেকটাই বেশি গুরুত্ব পাবে আইসিসিতে।

২

২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত আট বছরে ভারতীয় বোর্ড পেয়েছিল প্রায় ৩৩২২ কোটি টাকা। বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ড হিসেবে নিজেকে গড়ে তুলেছে। এরফলে ভারতের প্লেয়ারদের বেতন থেকে শুরু করে সবকিছুতেই এগিয়ে রয়েছে বোর্ড। তার উপর আইপিএলের টিভি ও মিডিয়া স্বত্ব বিক্রি করে বিপুল টাকা আয় করেছে বিসিসিআই। বিশ্বে সব থেকে ধনী ক্রিকেট বোর্ডও বিসিসিআই। এই পরিস্থিতিতে আগামী কয়েক বছরে আরও লক্ষ্মীলাভ হতে চলেছে বিসিসিআইয়ের।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+