এশিয়ান গেমসে ভারত ক্রিকেট দল পাঠাচ্ছে না, বিসিসিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

এশিয়ান গেমসে ক্রিকেটে অংশ নেবে না ভারত। একটি সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ, পূর্বনির্ধারিত ক্রীড়াসূচির কারণ দেখিয়ে বিসিসিআই জানিয়ে দিয়েছে পুরুষ ও মহিলা কোনও ক্রিকেট দলই পাঠানো হবে না।

কমনওয়েলথ গেমসে রানার-আপ হয়েছিল ভারতের মহিলা দল। অলিম্পিকে ক্রিকেটকে যুক্ত করার প্রক্রিয়াও চলছে। সেখানে এশিয়ান গেমস নিয়ে বিসিসিআইয়ের অবস্থান অবাক করছে অনেককেই।

জয় শাহ রজার বিনি

চিনের হাংঝৌয়ে এশিয়ান গেমস শুরু ২৩ সেপ্টেম্বর। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। অক্টোবরের শুরু থেকে নভেম্বর অবধি ভারতের মাটিতে বসছে ৫০ ওভারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আসর। তবে ভারত এশিয়ান গেমসে অংশ নিলে ক্রিকেটে নিশ্চিতভাবেই পদক জিততে পারতো। ক্রিকেট বাদে এশিয়ান গেমসের সব ক্রীড়াক্ষেত্রেই ভারত অংশ নেবে।

এশিয়ান গেমস গত বছর হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয়। এশিয়ান গেমসে ভারতের শেফ দ্য মিশন ভূপিন্দর বাজওয়া ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে জানান, বিসিসিআই জানিয়েছে যে সময় এশিয়ান গেমস হচ্ছে তখন ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দলের সূচি পূর্বনির্ধারিত রয়েছে। সে কারণেই দল পাঠানো সম্ভব নয়।

ভারতের মহিলা ক্রিকেট দল

বাজওয়ার দাবি, এশিয়ান গেমসে ক্রিকেট দলকে পাঠানোর ব্যাপারে বোর্ডকে ৩-৪টি মেল পাঠানো হয়েছিল। জবাব আসেনি। আয়োজকদের কাছে চূড়ান্তভাবে জানানোর আগে বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তখনই তারা অপারগতার কথা জানায়। যদিও বিসিসিআইয়ের পাল্টা দাবি, এন্ট্রি পাঠানোর ডেডলাইন শেষের ১ দিন আগে বোর্ডকে এ বিষয়ে জানানো হয়।

বিসিসিআই আধিকারিককে উদ্ধৃত করে প্রতিবেদনে উল্লেখ, ডেডলাইন শেষের ১ দিন আগে আইওএ থেকে মেল এসেছিল। তখন বিসিসিআই মহিলাদের ক্রিকেটের এফটিপিও চূড়ান্ত করে ফেলেছে। এশিয়ান গেমসের সময় মহিলা দলের টুর্নামেন্ট রয়েছে। উল্লেখ্য, ভারতের মহিলা দলের খেলা রয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

বিসিসিআই

২০২১ সালে ভারতের টেস্ট দল যখন ইংল্যান্ডে ছিল, তখন শ্রীলঙ্কায় ভারতের দল গিয়েছিল শিখর ধাওয়ানের নেতৃত্বে। গত টি ২০ বিশ্বকাপের আগে বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের বাইরে রেখে ভারত দেশের মাটিতে ওডিআই সিরিজ খেলে। গত বছর হার্দিকের নেতৃত্বে ভারত গিয়েছিল আয়ারল্যান্ড সফরে টি ২০ সিরিজ খেলতে।

ঠিক একইভাবে এশিয়ান গেমসে তো দ্বিতীয় সারির দলও পাঠানো যেত। কিন্তু তা হচ্ছে না। এশিয়ান গেমস শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই মুম্বইয়ে রয়েছে গুরুত্বপূর্ণ বৈঠখ। যেখানে অলিম্পিকে ক্রিকেট নেওয়া হবে কিনা তা নিয়ে আলোচনা করতে হাজির থাকবেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির শীর্ষকর্তারা। তার আগে বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+