BCCI: বিরাট বিস্ফোরণের পরও পরিবার নীতি সরলীকরণ করছে না বিসিসিআই, অবস্থান স্পষ্ট করলেন সচিব
বিরাট কোহলির বিস্ফোরণের পরও পরিবার নীতি নিয়ে সুর নরম করছে না বিসিসিআই। কয়েকদিন আগেই বিরাট কোহলি বিদেশ সফরে পরিবারকে সঙ্গে রা্খার পক্ষে জোরালো সওয়াল করেছিলেন কোহলি। কিন্তু বিরাটের বক্তব্যের পরও নিজেদের অবস্থান সরছে না বিসিসিআই। নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া।
অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পরই বিসিসিআইয়ের পক্ষ থেকে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয় ক্রিকেটার-সাপোর্ট স্টাফদের জন্য। তার মধ্যে অন্যতম ছিল বিদেশ সফরে পরিবার নিয়ে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা। দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায় ভারতীয় দল। কিন্তু বিসিসিআই নিষেধাজ্ঞা শিথিল করায় অনুষ্কা-রিতিকাদের দুবাইয়ে দেখা গিয়েছিল।

বোর্ড সচিব জানিয়ে দিলেন, অদূর ভবিষ্যতে এই নিয়ম বদল করার কোনও ভাবনা চিন্তা নেই বোর্ডের। বিসিসিআই ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছে। আমরা জানতাম বিভিন্ন মহল থেকে আপত্তি আসতে পারে। যে কেউ চাইলে নিজেদের মতামত দিতেই পারে। কিন্তু এই নীতি তো সবার জন্য। ক্রিকেটার থেকে শুরু করে কোচ, সাপোর্ট স্টাফ সবার জন্য। এটা সবার কথা ভেবেই নেওয়া।
কয়েকদিন আগে আরসিবি আয়োজিত একটি অনুষ্ঠানে ক্রিকইনফোকে দেওয়া উত্তরে কোহলি সরাসরি জাানিয়েছিলেন, আমার মনে হয় ওরা বুঝতেই পারছে না পরিবারের সদস্যদে উপস্থিতি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। গোটা বিষয়টি নিয়ে আমি খুবই হতাশ। আমার মনে হয় তাদের পরামর্শ শোনা হয়েছে। কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে বিষয়গুলি যুক্ত নয়। হয়তো তাঁদেরই মনে হয়েছে পরিবারের সদস্যরা থাকার কারণে ক্রিকেটারদের পারফরম্যান্স খারাপ হচ্ছে। দিনের শেষে ঘরে ফিরে পরিবারের সদস্যদের পাশে পাওয়াটা অত্যন্ত জরুরি একটা বিষয় সেটা হয়তো বোঝানো যাবে না।
ফলে পরিবার নিয়ে পরিবার নিয়ে বিতর্ক জিইয়েই থাকল আইপিএল শুরুর আগেও। এখন দেখার আইপিএলের পর ইংল্যান্জ সফরে বিসিসিআই কতটা কঠিন নীতি বজায় রাখে পরিবার নিয়ে।












Click it and Unblock the Notifications