জম্মু ও কাশ্মীরকে সাহায্য করতে প্রস্তুত বিসিসিআই, জানালেন ইরফান পাঠান
জম্মু ও কাশ্মীর ক্রিকেট দলের পাশে বিসিসিআই আছে বলে দাবি করেছেন কোচ ইরফান পাঠান
৩৭০ ধারা বাতিলের পরবর্তী পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীর ক্রিকেট দলকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে বিসিসিআই। এমনটাই জানিয়েছেন ওই দলের কোচ তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।

উল্লেখ্য, ৩৭০ ধারা বাতিলের কিছুদিন আগে থেকেই জম্মু ও কাশ্মীরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। নিরাপত্তার স্বার্থে উপত্যকায় ক্রিকেটের অনুশীলনও বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের নির্দেশে ভূস্বর্গ ছাড়তে বাধ্য হন জম্মু ও কাশ্মীর ক্রিকেট দলের কোচ ইরফান পাঠান।
৩৭০ ধারা বাতিলের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও জম্মু ও কাশ্মীর দলের ক্রিকেটারদের সঙ্গে রাজ্য ক্রিকেট সংস্থার যোগাযোগ বন্ধ রয়েছে বলে দাবি। এমতাবস্তায় অন্ধ্রপ্রদেশে অনুষ্ঠিত হতে চলা বিজয় ট্রফি তাদের পক্ষে খেলা অসম্ভব বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর ক্রিকেট সংস্থা।
যদিও ৩৭০ ধারা বাতিল এবং তার পরিবর্তি ঘটনাক্রমের প্রভাব আগামী মরশুমে জম্মু ও কাশ্মীর ক্রিকেট দলের পারফরম্যান্সে পড়বে না বলেই জানিয়েছেন কোচ ইরফান পাঠান। এ ব্যাপারে বিসিসিআই ভূস্বর্গের দলকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে বলেও দাবি ইরফানের। বলেছেন, বিজয় ট্রফি না খেললেও খুব শীঘ্রই অনুশীলন শুরু করবে জম্মু ও কাশ্মীর ক্রিকেট দল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications