কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, বিশ্রামে কে?

কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, বিশ্রামে কে?

কাল অর্থাৎ শুক্রবার ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক দিন-রাতের টেস্ট শুরু হচ্ছে ইডেন গার্ডেন্সে। গোটা দেশ তথা বিশ্বের চোখ এখন কলকাতায়। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় তো বটেই, প্রথম গোলাপি বলের টেস্টের সাক্ষী থাকতে শহরে এসেছেন দেশের জাতীয় দলের নির্বাচকরাও। দিন-রাতের এই টেস্ট শুরুর একদিন আগে অর্থাৎ আজ কলকাতাতেই, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা হবে। সেই সিরিজে এক তারকাকে বিশ্রাম দেওয়া হতে পারে বলেও খবর।

খেলার সূচি

খেলার সূচি

ভারতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ৬ ডিসেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। থিরুবনন্তপুরমে ৮ ডিসেম্বর হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। ১১ ডিসেম্বর হায়দরাবাদে তৃতীয় টি-টোয়েন্টি খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ১৫ ডিসেম্বর চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ওয়াস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে খেলবে ভারত। দ্বিতীয় (১৫ ডিসেম্বর) ও তৃতীয় (২২ ডিসেম্বর) ওয়ান ডে হবে যথাক্রমে বিশাখাপত্তনম ও কটকে।

রোহিতকে বিশ্রাম!

রোহিতকে বিশ্রাম!

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। ওই সিরিজে দেশকে নেতৃত্ব দেন রোহিত শর্মা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে এবার সেই রোহিতকেই বিশ্রাম দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। আইপিএল ও বিশ্বকাপ সহ টানা ৬০ ম্যাচ খেলা হিটম্যান নিজেই নির্বাচকদের কাছে বিশ্রাম চেয়েছেন বলে জানা গিয়েছে।

ধাওয়ানের চ্যালেঞ্জ

ধাওয়ানের চ্যালেঞ্জ

দেশের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে সেভাবে ঝলক দেখাতে না পারা শিখর ধাওয়ান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ পাবেন কিনা, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সুযোগ পেলেও ওয়েস্ট সিরিজই ধাওয়ানের কাছে কাছে অগ্নি-পরীক্ষা হয়ে উঠতে পারে।

ওপেনে কে?

ওপেনে কে?

রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হলে টি-টোয়েন্টি শিখর ধাওয়ানের সঙ্গে ভারতের হয়ে ইনিংস ওপেন করতে দেখা যেতে পারে কেএল রাহুলকে। ধাওয়ানকে দল থেকে বাদ দেওয়া হলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাট করা মায়াঙ্ক আগরওয়ালকে টি-টোয়েন্টিতে সুযোগ দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

শেষ বার প্রসাদ

শেষ বার প্রসাদ

চার বছর সম্পূর্ণ হতে চলেছে বিসিসিআই-র প্রধান নির্বাচক এমএসকে প্রসাদের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দল নির্বাচনের মাধ্যমেই তাঁর কার্যকাল শেষ হবে। নতুন প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে লক্ষ্মণ শিবারামাকৃষ্ণণ।

ওয়েস্ট ইন্ডিজে ভারত

ওয়েস্ট ইন্ডিজে ভারত

এর আগে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাঠে টি-টোয়েন্টি, ওয়ান ডে এবং টেস্টে পর্যুদস্ত করে ভারত। এবার ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারত সেই জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কিনা, সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+