BCCI: দলের পারফরম্যান্সে হতাশ কর্তারা, বিরাট-রোহিতকে নিয়ে কী ভাবছে বিসিসিআই? রইল আপডেট
আগামী সাড়ে পাঁচ মাস ভারতীয় দলের সূচিতে টেস্ট ম্যাচ নেই। এর পর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় শুরু হবে ২০ জুন। বর্ডার-গাভাসকর ট্রফির পর থেকেই টেস্ট রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়েছে। যদিও কোহলি মুখে কিছু না বললেও রোহিত কিন্তু প্রকাশ্যেই বলেছেন অবসরের কোনও পরিকল্পনা তাঁর নেই। দুই মহারথীকে নিয়ে কী ভাবছে বিসিসিআই! প্রকাশ্যে এল বোর্ডের ভাবনা।
একটি সর্ব ভারতীয় ইংরেজি সাংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে বোর্জের কর্মকর্তারা এই হার নিয়ে প্রচণ্ড অখুশি। একটি সূত্র জানিয়েছেন, দল একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ক্রিকেটাররা দেশে ফিরলেই বিসিসিআই এই হার নিয়ে তদন্ত করব। কর্তারা এমন পারফরম্যান্সে খুবই হতাশ।

ওই সূত্রের তথ্য অনুসারে, বিসিসিআইয়ের সম্ভাব্য সচিব দেবজিৎ সাইকিয়া ও সম্ভাব্য কোষাধ্যক্ষ প্রভতেজ ভাটিয়াও বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে যথেষ্ট চিন্তিত। বোর্ডের এসজিএমের পর তাঁরা পূর্ণ ক্ষমতায় এলে বিষয়টি নিয়ে কথা বলতে পারেন।
বিশ্বকাপ জয়ের পরই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর গ্রহণ করেছেন রোহিত শর্মা। সিডনিতে ক্রিকেট থেকে তাঁর অবসর নিয়ে জল্পনা প্রবল। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে দলে জায়গা হয়নি রোহিতের। শেষ ১৫টি টেস্ট ইনিংসে রোহিতের সংগ্রহ ১৬৪ রান। রোহিতের বয়স এখন ৩৭। আরও দু'তিন বছর খেলার ইচ্ছা থাকতেই পারে তাঁর। কিন্ত সেটা মান্যতা নাও দেওয়া হতে পারে।
ব্যর্থতার অন্ধকার থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না বিরাট কোহলি। শেষ চারটি টেস্টে কোহলি করেছেন ৮৫ রান। এই পরিসংখ্যান তাঁর নামের পাশেই বেমানান। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে কোহলির ব্যাট থেকে এল ১৯০ রান। বিরাট যেন অতীতের ছায়া মাত্র। ফলে রোহিতের মতোই তাঁর অবসরের দাবিও ক্রমশ জোরালো হচ্ছে। আপাতত ভারতের সামনে কোনও টেস্ট নেই। জুন-জুলাইয়ে ইংল্যান্ড সিরিজ আছে। কোহলি কি সেই সিরিজে সুযোগ পাবেন!
সেই দলে কোন যুক্তিতে জায়গা হবে রোহিত, কোহলিদের। লাল বলের ক্রিকেটে বেশ কিছু দিন ধরে তাঁদের যা পারফরম্যান্স, তা দলে জায়গা ধরে রাখার মতো নয়।












Click it and Unblock the Notifications