ভারতীয় দলের কোচ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা সৌরভের, কী বললেন তিনি

সৌরভ জানিয়েছেন, ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে দেশে ফিরে এলে, কোচ প্রসঙ্গে অধিনায়ক বিরাট কোহলির মতামত জানার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারতীয় ক্রিকেট দলের কোচ পদে কে আসবেন, সেই প্রশ্নের উত্তর পেতে আরও কিছুদিন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। কোচ পদপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার কাজ হয়ে গিয়েছে। চূড়ান্ত লড়াইয়ে কে কাকে মাত করে এগিয়ে গেলেন তা জানতে আপাতত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এদিন মুম্বইয়ে বিসিসিআইয়ের হেড কোয়ার্টারে কোচের পদে আবেদনপ্রার্থীদের ইন্টারভিউ নেন ক্রিকেট পরামর্শদাতা কমিটির ত্রয়ী সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণ।

ভারতীয় দলের কোচ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা সৌরভের

সৌরভ ও লক্ষ্মণ মুম্বইয়ে হাজির থাকলেও সচিন লন্ডন থেকে স্কাইপে যোগাযোগ করেন। মোট সাতজন আবেদনকারীর মধ্য থেকে কোচ বেছে নেওয়া হবে। যাদের মধ্যে লড়াইয়ে রয়েছেন রবি শাস্ত্রী, বীরেন্দ্র শেহওয়াগ ও অস্ট্রেলিয়ার টম মুডি।

এদিন সোমবার দুপুরেই সৌরভ ঘোষণা করেছিলেন যে সন্ধ্যায় কোচের নাম জানানো হবে। তবে বিকেলে ফের একবার সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে দেশে ফিরে এলে, কোচ প্রসঙ্গে অধিনায়ক বিরাট কোহলির মতামত জানার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en-gb"><p lang="en" dir="ltr">We will hold on for a few days on announcement of India's next coach, need to talk to few other people specially the captain: Sourav Ganguly <a href="https://t.co/tfBSYa3Gug">pic.twitter.com/tfBSYa3Gug</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/status/884386096523558914">10 July 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

সৌরভ জানিয়েছেন, কোচের নাম ঘোষণার আগে আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে হবে। বিশেষ করে অধিনায়কের সঙ্গে। একইসঙ্গে কোহলির প্রশংসা করে সৌরভ বলেন, কোহলি কোচ বাছাই প্রক্রিয়ার মধ্যে নাক গলাননি। এজন্য কোহলিকে কৃতিত্ব দিতেই হবে। তিনি ক্যারিবিয়ান সফর সেরে ফিরলেই একদফা আলোচনার পর কোচের নাম ঘোষণা করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+