MS Dhoni: সফল রাজনীতিবিদ হবেন ধোনি! ক্যাপ্টেন কুলের রাজনৈতিক কেরিয়ার নিয়ে মন্তব্য বোর্ডের শীর্ষকর্তার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন প্রায় ৫ বছরের কাছাকাছি সময়। তবে ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানাননি ধোনি। আইপিএল খেলা চালিয়ে যাচ্ছেন। আসন্ন আইপিএলেও তাঁকে রিটেন করেছে চেন্নাই সুপার কিংস দল। চিরস্থায়ীভাবে অবসরের গ্রহে না ঢুকলেও ধোনির রাজনীতিতে আগমন নিয়ে জল্পনা কম নয়। আগামী দিনে কি ক্যাপ্টেন কুলকে দেখা যাবে রাজনীতির ময়দানে, এই প্রসঙ্গে মুখ খুললেন কংগ্রেস সাংসদ তথা বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা।

ভালো রাজনীতিবিদ হওয়ার সব রকম উপাদান যে ধোনির মধ্যে আছে তা জানাতে ভুল করেননি বোর্ডের এই শীর্ষকর্তা। সৌরভ থেকে ধোনি প্রাক্তন ভারত অধিনায়কদের রাজনীতিতে আগমন নিয়ে জল্পনা কম নয়। কিন্তু এখনও পর্যন্ত দুই অধিনায়কই রাজনীতি থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেছেন। কিন্তু বিসিসিআইয়ের সহ সভাপতি কিন্তু মনে করেন ক্রিকেটের মতোই রাজনীতির ময়দানেও সাফল্য পাবেন ধোনি।

একটি ইউটিউব চ্যানেলে কংগ্রেস সাংসদ তথা বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা বলেছেন, ধোনি দারুন একজন রাজনীতিবিদ হতে পারবেন। ধোনিরাজনীতিবিদ হবেন কি না, সেটা তার ব্যাপার। আমার সবসময় মনে হতো সৌরভও(গঙ্গোপাধ্যায়) বাংলার রাজনীতিতে আসবে। ধোনিও ভালো রাজনীতিবিদ হতে পারেন। ভোটে তিনি সহজেই জিতবেন, কারণ তাঁর প্রবল জনপ্রিয়তা আছে।

একইসঙ্গে রাজীব শুল্কা বলেছেন, আমি জানি না তিনি রাজনীতিতে আসবেন কিনা, এটা সম্পূর্ণরূপে ধোনির হাতে। আমি একবার তাঁকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি শুনেছি যে তুমি লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছ, ধোনি উত্তরে বলেছিলেন 'না, না, না'। এর আগে জাতীয় নির্বাচন কমিশনের তরফে ঝাড়খণ্ড নির্বাচনের জন্য মহেন্দ্র সিং ধোনিকে ব্রান্ড অ্যাম্বাসডর করা হয়। ভোটের আগে কয়েকজন বিজেপি নেতার সঙ্গে ধোনিকে এক ফ্রেমে দেখা যায় তা নিয়েও অনেক জল্পনা তৈরি হয়।

একইসঙ্গে ধোনি সম্পর্কে রাজীব শুক্লা আরও বলেছেন, ধোনির চরিত্র হচ্ছে নিজেকে গুটিয়ে রাখা। ধোনি নিজের সঙ্গে মাঝে মধ্যে ফোনও রাখেন না। ফলে নির্বাচকদের পক্ষে সব সময় ধোনির সঙ্গে যোগাযোগ করা কঠিন হত। খ্যাতি বা যাই হোক না কেন তার স্বভাব থেকে দূরে চলে যাওয়া তার স্বভাব।

আসন্ন মরশুমে আইপিএলে গোটা ম্যাচে ধোনি খেলবেন কিনা নাকি শুধুমাত্র ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে মাঠে নামবেন সেটা স্পষ্ট নয় তবে নিজেকে প্রস্তুত রাখার কাজটা শুরু করে দিয়েছেন ধোনি। কয়েকদিন আগে সমাজ মাধ্যমে একটি ছবি প্রকাশে এসেছে সেখানে দেখা গিয়েছে ইন্ডোরে নেটে ব্যাট করছেন ধোনি। তার পায়ে রয়েছে হলুদ রঙের সিএসকের প্যাড। পুরোদমে যে অনুশীলন করছেন ধোনি।।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+