Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবেন রোহিতরা? বড় আপডেট দিলেন বোর্ডের শীর্ষকর্তা

টি২০ বিশ্বকাপ শেষ হতেই চর্চায় চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার যেহেতে আয়োজক দেশের নাম পাকিস্তান, ফলে চর্চা শুরু হয়েছে নির্ধারিত সময়ের আগেই। তবে সবচেয়ে বড় প্রশ্ন ভারত পাকিস্তানে গিয়ে এই টুর্নামেন্ট খেলবে কিনা? বিগত কয়েকদিন ধরেই এই বিষয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। অবশেষে শনিবার সন্ধ্যায় এই বিষয়ে মুখ খুললেন বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছিল বিসিসিআই আইসিসিকে প্রস্তাব দিয়েছে, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে। দুবাই বা শ্রীলঙ্কায় ভারতের খেলতে যে আপত্তি নেই তা জানিয়ে দেওয়া হয়েছে।২০২৩ সালে এশিয়া কাপেও নিরাপত্তার জন্য পাকিস্তানে যাননি রোহিত শর্মারা । ফলে শ্রীলঙ্কায় আয়োজন করতে হয়েছিল টুর্নামেন্টের কিছুটা অংশ।

Champions Trophy 2025

এই বিষয়ে বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে বলেছেন, আমরা জানি না কোন সূত্র এমন তথ্য দিয়েছে। বিসিসিআই এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি চ্যাম্পিয়ন ট্রফির ক্ষেত্রে, ভারত সরকার আমাদের যা করতে বলবে আমরা তাই করব। ভারত সরকার আমাদের অনুমতি দিলেই আমরা আমাদের দল পাঠাই। তাই আমরা ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলব।"

২০০৮ সালের পর ভারত পাকিস্তান সফরে যায়নি। ২০১২-১৩ মরশুমের পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ। ২০০৮ সালে মুম্বইয়ে পাক জঙ্গিদের হামলার পর থেকে পাকিস্তান সফরে যাওয়া বন্ধ করেছে ভারতের ক্রিকেট দল। দুই দেশ শেষবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল ২০১২ সালে। ভারতেই আয়োজিত হয়েছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।

বিসিসিআই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়ার বিষয়টি নির্ভর করবে ভারত সরকারের সবুজ সঙ্কেতের উপরেই।চলতি মাসেই শ্রীলঙ্কায় আইসিসির বৈঠক রয়েছে, সেই বৈঠকেই এই বিষয়ে চূড়ান্ত আলোচনা হতে পারে। ভারতকে উপেক্ষা করে চ্যাম্পিয়্ন্স ট্রফি আয়োজন আইসিসি বা পিসিবি কারোর পক্ষেই সম্ভব নয়।

সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুসারে জানা গিয়েছিল আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ৯ মার্চ অবধি। ১০ মার্চ রিজার্ভ ডে রাখা হয়েছে।চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ ম্যাচের একটি ড্রাফ্ট জমা দিয়েছে। তাতে ৭ ম্যাচ লাহোরে, তিনটি করাচিতে এবং ৫টি রাওয়ালপিন্ডিতে রেখেছে পিসিবি। উদ্বোধনী ম্যাচ করাচিতে রাখা হয়েছে। এবং ২টি সেমিফাইনাল করাচি ও রাওয়ালপিন্ডিতে রাখা হয়েছে। এবং ফাইনাল লাহোরে।

সংবাদসংস্থা এএনআই-র তথ্য অনুসারে, ভারতীয় বোর্ড সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পাকিস্তানে দল পাঠানো হবে না। সেক্ষেত্রে ওই টুর্নামেন্ট এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে করার প্রস্তাব দেওয়া হবে। ভারতের ম্যাচগুলি দুবাই বা শ্রীলঙ্কায় আয়োজন করার প্রস্তাব দেওয়া হবে আইসিসিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+