BCCI: পাকিস্তান সফর শেষেই বাড়তি দায়িত্ব পেলেন রাজীব শুল্কা, কোন পদে দেখা যাবে বোর্ডের শীর্ষকর্তাকে?
আইসিসির চেয়ারম্যান হিসাবে ২০২৪ সালের ১ডিসেম্বর দায়িত্বভার গ্রহণ করেছেন জয় শাহ। একইসঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ও সভাপতির পদ ছেড়েছেন তিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের জয় শাহ ছিলেন বিসিসিআইয়ের প্রতিনিধি। এর ফলে এশিয়ান ক্রিকেট সংস্থায় ভারতীয় বোর্ডের প্রতিনিধি কে হবেন সেটা নিয়ে ছিল চর্চা তুঙ্গে।
অবশেষে সেই শূন্যস্থান পূরণ করল বিসিসিআই। শুক্রবার সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে জয় শাহের পরিবর্তে বিসিসিআই মনোনীত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক্সিকিউটিভ বোর্ড মেম্বারের ভূমিকা পালন করবেন রাজীব শুক্লা। বিসিসিআইয়ের সহ সহ সভাপতিকে এবার বাড়তি দায়িত্ব পেলেন। এর পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্ক্ষ্য আশিস সেলারকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক্স অফিসো বোর্ড মেম্বার হিসেবে নিযুক্ত করা হয়েছে।

বুধবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে লাহোরে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। সেই ম্যাচ দেখতে পাকিস্তানে গিয়েছিলেন বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা। বুধবার লাহোরে গদ্দাফি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের এই শীর্ষকর্তা। গত বৃহস্পতিবার তিনি ভারতে ফেরেন।
চ্যাম্পিয়ন্স ট্রফি মুখ্য আয়োজক পাকিস্তান কিন্তু নিরাপত্তা জনিত কারণে ভারত পাকিস্তানে খেলতে যায়নি। ভারত ভারতের সব ম্যাচগুলি অনুষ্ঠিত হচ্ছে দুবাইতে। গ্রুপ পর্ব সহ সেমিফাইনাল খেলা হচ্ছে মরুদেশেই। পাক সাংবাদিকরা ভারতের সুবিধা নিয়ে ভারতীয় বোর্ড কর্তাকে প্রশ্ন করেন। এর উত্তরে রাজীব শুক্ল জানিয়ে দেন, 'সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আইসিসিতে, সিদ্ধান্ত হয়েছিল ভারতের ম্যাচগুলো দুবাইতে হবে এবং বাকিগুলো হবে পাকিস্তানে। এটা বাড়তি সুবিধার বিষয় নয়।












Click it and Unblock the Notifications