করোনা আতঙ্কে ঘরোয়া মরশুম বাতিল করতে পারে বিসিসিআই!

করোনা আতঙ্কে ঘরোয়া মরশুম বাতিল করতে পারে বিসিসিআই!

করোনা ভাইরাসের জেরে দেশের বাইরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আইপিএল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কোনও লক্ষণ নেই। বরং নিত্যদিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই জটিল অবস্থায় এবারের ঘরোয়া ক্রিকেট মরশুম শুরু করা নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছে বিসিসিআই। এভাবেই চলতে থাকলে মরশুম বাতিলও করে দেওয়া হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

কী ভাবনা বিসিসিআইয়ের

কী ভাবনা বিসিসিআইয়ের

দেশের প্রতিটি রাজ্যে যেভাবে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তাতে রঞ্জি ট্রফি, দেওধর ট্রফি, দলীপ ট্রফির মতো ঘরোয়া টুর্নামেন্টগুলি আয়োজন করা সম্ভব নয় বলে এক বিসিসিআই কর্তার দাবি। এমন একটা পরিস্থিতি যেখানে একদিন পর কী হবে, তা কেউ বলে দিতে পারছে না, সেখানে তিন থেকে চার মাসের ক্রিকেট সূচি তৈরি করা কার্যত অসম্ভব বলেই মনে করেন ওই বোর্ড কর্তা।

অতীতের ভাবনা

অতীতের ভাবনা

এর আগে করোনা ভাইরাসের আবহে ঘরোয়া ক্রিকেট মরশুম ছোট করে দেওয়ার কথা বলেছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের মুষ্টিমেয় কিছু মাঠে টুর্নামেন্টগুলি করার হবে বলে জানিয়েছিলেন মহারাজ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটাও যে সম্ভব নয়, তা বলাই বাহুল্য।

বিসিসিআইয়ের সামনে কী উপায়

বিসিসিআইয়ের সামনে কী উপায়

অতিমারী পরিস্থিতিতে দেশে রঞ্জি ট্রফি সহ অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করতে হলে সবকটি রাজ্য সরকার, পুরনিগমের ছাড়পত্র জোগাড় করা বিসিসিআইয়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ৩৭টি দলের জন্য বায়ো সিকিওর পরিবেশ সহ করোনা ভাইরাস-রোধী অন্য সুরক্ষা কবচ তৈরি করাটাও মুখের কথা নয়।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাস আক্রান্ত দেশগুলির তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। দেশে ৪১ লক্ষেরও বেশি মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন সাড়ে সত্তর হাজারেরও বেশি মানুষ। সুস্থ হয়ে উঠেছেন সাড়ে ৩১ লক্ষেরও বেশি মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+