Rohit Sharma: রোহিতকে রাজি করাতে তৎপর বিসিসিআই, টি ২০ বিশ্বকাপ নিয়ে বিরাট পরিকল্পনা

Rohit Sharma: জুনেই শুরু টি ২০ বিশ্বকাপ। হেড কোচ রাহুল দ্রাবিড়-সহ ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের মেয়াদবৃদ্ধির কথা আজই জানিয়েছে বিসিসিআই। তাঁরা সকলেই অন্তত টি ২০ বিশ্বকাপ অবধি থাকছেনই।

টি ২০ বিশ্বকাপে অধিনায়কত্ব কে করবেন, সেই ইঙ্গিত মিলতে পারে আগামীকাল। রোহিত শর্মার টি ২০ ভবিষ্যতের বিষয়টিও আরও স্পষ্ট হতে পারে। কাল দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় দল ঘোষণা হবে

Rohit Sharma: রোহিতকে রাজি করাতে তৎপর বিসিসিআই,

দক্ষিণ আফ্রিকা সফরে তিন সদস্যের দল এবং টি ২০ বিশ্বকাপের রুটম্যাপ ও স্ট্র্যাটেজি ঠিক করতে দিল্লিতে বিসিসিআই সচিব জয় শাহের সঙ্গে নির্বাচক প্রধান অজিত আগরকরের বৈঠক রয়েছে বলে জানা যাচ্ছে। বোর্ড সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, দ্রাবিড়কে রাজি করানোর পর এবার রোহিত শর্মার সম্মতি আদায়ের চেষ্টা হচ্ছে।

গত টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে পরাজয়ের পর থেকেই বিরাট কোহলি, রোহিত শর্মা-সহ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে দেশের হয়ে টি ২০ খেলতে দেখা যায়নি। হার্দিক পাণ্ডিয়াই সিংহভাগ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। বিশ্বকাপে তিনি চোট পাওয়ায় আইপিএলের আগে দেশের হয়ে তিনি মাঠে নামতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।

হার্দিকের অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। বিসিসিআই এখনও চাইছে রোহিতই টি ২০ ফরম্যাটে নেতৃত্ব দিন। হার্দিক পরে দলে এলে কী হবে, সেটা না হয় পরে দেখা যাবে। কিন্তু রোহিত যদি আর টি ২০ আন্তর্জাতিক খেলতে রাজি না হন, তাহলে প্রোটিয়াদের দেশে সূর্যকেই টি ২০ অধিনায়ক করে পাঠানো হবে।

বিসিসিআই রোহিতকে অন্তত টি ২০ বিশ্বকাপ নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানাচ্ছে বলেই খবর। রোহিত এখনও জানাননি দক্ষিণ আফ্রিকা সফরে সাদা বলের সিরিজ খেলবেন কিনা। তবে বিরাট কোহলি ইতিমধ্যেই বোর্ডকর্তাদের জানিয়েছেন, তিনি দক্ষিণ আফ্রিকায় যাবেন শুধু টেস্ট সিরিজ খেলতে।

সূত্রের খবর, যেহেতু আইপিএলের পর টি ২০ বিশ্বকাপ তাই বিরাট কোহলি ও লোকেশ রাহুল কেমন ফর্মে থাকেন তার উপর অনেকাংশে নির্ভর করবে টি ২০ বিশ্বকাপে তাঁদের খেলার সম্ভাবনা। দক্ষিণ আফ্রিকায় ভারত ১১ দিনের মধ্যে তিনটি করে ওডিআই ও টি ২০ আন্তর্জাতিক খেলবে। ওডিআই সিরিজ খেলতে পাঁচ দিনের মধ্যেই। ফলে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েও পরিকল্পনা হচ্ছে।

বিশ্বকাপ মেটায় তিন ফরম্যাটের মধ্যে অগ্রাধিকারের তালিকায় ওডিআইকে এখন তিনে রাখছে বিসিসিআই। ফলে রোহিত টি ২০-তে নেতৃত্ব দিলে তাঁকে ওডিআই সিরিজে বিশ্রাম দেওয়া হবে। যাতে তিনি টেস্ট সিরিজের আগে পর্যাপ্ত বিশ্রাম পান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+