BCCI: ঘরোয়া ক্রিকেটেও চালু হচ্ছে আর্থিক পুরস্কার, বড় ঘোষণা বিসিসিআই সচিব জয় শাহের

আন্তর্জাতিক স্তরে সাফল্য পেতে ঘরোয়া ক্রিকেটের ভিতকে শক্তিশালী করতে হবে। বিগত কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটের উন্নতিতে একের পর এক পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতি থাকাকালীনই ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বৃদ্ধি করা হয়েছে। এবার আরও বড় ঘোষণা করলেন বোর্ড সচিব জয় শাহ।

ঘরোয়া ক্রিকেটের উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ঘরোয়া ক্রিকেটের ম্যাচেও চালু হচ্ছে আর্থিক পুরস্কার। পুরুষ, মহিলা, জুনিয়র এবং সিনিয়র উভয় বিভাগেই এবার সেরা ক্রিকেটার, ব্যতিক্রমী পারফরমারদের আর্থিক পুরস্কার দেওয়া হবে। বিসিসিআইয়ের সচিব জয় শাহ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে খবরটি ঘোষণা করেছেন করেছেন।

BCCI

আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল ম্যাচ শেষে ক্রিকেটারদের জন্য থাকে পুরস্কারের বন্যা। সেখানে থাকে আর্থিক পুরস্কারও, এবার ঘরোয়া ক্রিকেটে প্রতিটি ম্যাচ শেষে থাকছে ক্রিকেটারদের জন্য আর্থিক পুরস্কার।

এই সিদ্ধান্তটি তরুণ এবং উদীয়মান প্রতিভাদের তাদের পারফরম্যান্সের জন্য অনুপ্রাণিত করবে। ঘরোয়া ক্রিকেটকে উন্নত থেকে উন্নততর করার কথা ঘোষণা করা হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে।
বোর্ডের এই সিদ্ধান্ত ঘরোয়া ক্রিকেটের মানকেও উন্নত করবে। পুরষ্কার অর্থটি সমস্ত মহিলা এবং জুনিয়র ক্রিকেট টুর্নামেন্টে দেওয়া হবে, পাশাপাশি ঐতিহ্যপূর্ণ বিজয় হাজারে ট্রফি এবং পুরুষদের টি২০ ক্রিকেটের ট্রফি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও এই সিদ্ধান্ত কার্যকর হবে৷

ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়নে বিসিসিআইয়ের এই পদক্ষেপ বড় ভূমিকা নিতে পারে৷ এছাড়াও প্রাইজ মানি দেওয়া হবে বিজয় হাজারে এবং সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচদের৷
জয় শাহ লিখেছেন, "আমরা আমাদের ঘরোয়া ক্রিকেট কর্মসূচির অধীনে সমস্ত মহিলা এবং জুনিয়র ক্রিকেট টুর্নামেন্টে প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের জন্য প্রাইজমানি চালু করছি। এছাড়াও, বিজয় হাজারে এবং টি২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ম্যাচের সেরা ক্রিকেটারকে আর্থিক পুরস্কার প্রদান করা হবে।'

জয় শাহ আরও উল্লেখ করেছেন, এই উদ্যোগের লক্ষ্য ঘরোয়া সার্কিটে অসামান্য পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়া এবং পুরস্কৃত করা। এই প্রচেষ্টায় তাদের অটল সমর্থনের জন্য অ্যাপেক্স কাউন্সিলকে আন্তরিক ধন্যবাদ। একসাথে, আমরা আমাদের ক্রিকেটারদের জন্য আরও পুরস্কৃত করার পরিবেশ তৈরি করছি। জয় হিন্দ।

সিনিয়র স্তরের ক্রিকেটে এই পদক্ষেপও ক্রিকেটারদের নিজেদের সেরা পারফরম্যান্স দিতে আরও মোটিভেট করবে বলে মনে করছে ক্রিকেট মহল৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+