ঈশান কিষাণকে কড়া বার্তা বিসিসিআইয়ের, আইপিএলে অংশ নিতে বাধ্যতামূলক হচ্ছে রঞ্জি খেলা

BCCI's Big Step: আইপিএলকে গুরুত্ব দিতে গিয়ে প্রথম শ্রেণির ক্রিকেট নিয়ে অনীহা দেখাচ্ছেন ভারতীয় দলের তারকারাও। ঈশান কিষাণের হাতে গরম উদাহরণ পেয়ে নড়েচড়ে বসছে বিসিসিআই।

দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ানোর পর ঈশান কিষাণ কোনও দলের হয়েই মাঠে নামেননি।

ঈশান কিষাণকে কড়া বার্তা বিসিসিআইয়ের

বিসিসিআই কর্তারা এরই মধ্যে জানতে পেরেছেন, তিনি ঝাড়খণ্ডের হয়ে একটি রঞ্জি ট্রফির ম্যাচেও খেলেননি। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে বরোদায় অনুশীলন করছেন। এরপরই বিসিসিআইয়ের তরফে কিষাণকে বার্তা দেওয়া হয়েছে শুক্রবার থেকে ঝাড়খণ্ডের হয়ে জামশেদপুরে রাজস্থানের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলার জন্য।

বিসিসিআই কর্তাদের অনেকেই বলছেন, ভারতীয় দলে খেলা ক্রিকেটাররা আইপিএলকে প্রাধান্য দিচ্ছেন। সে কারণে সৈয়দ মুস্তাক আলি টি২০ খেলেই অন্য ঘরোয়া টুর্নামেন্টগুলিতে নামছেন না। তাঁদের বলা হলে জানাচ্ছেন, ফিজিওর তত্ত্বাবধানে রয়েছেন। রাজ্য দলগুলির সঙ্গেও যোগাযোগ রাখছেন না ওই ক্রিকেটাররা।

ক্রিকেটারদের লাল বলের ক্রিকেট খেলার অনীহা কাটাতে এবার কড়া পদক্ষেপের পথে বিসিসিআই। পিটিআইয়ের দাবি, বিসিসিআই এবার আইপিএল খেলার জন্য ন্যূনতম রঞ্জি ম্যাচ খেলা বাধ্যতামূলক করতে চলেছে। জাতীয় দলের বাইরে থাকা যদি কেউ ৩-৪টি রঞ্জি ম্যাচ না খেলেন তাহলে তাঁকে আইপিএল খেলা বা নিলামে নাম রাখার অনুমতি দেওয়া হবে না।

ভারতীয় টিম ম্যানেজমেন্টও অনেক ক্রিকেটারকে চিহ্নিত করেছে যাঁরা ফিট থাকলেও রঞ্জি ট্রফি খেলতে চান না। হার্দিক পাণ্ডিয়ার বিষয়টি অবশ্য আলাদা। তিনি টেস্ট ক্রিকেটের ধকল নেওয়ার জায়গায় নেই। ফলে সাদা বলের ক্রিকেটে আইসিসি ইভেন্টের জন্য হার্দিককে তৈরি রাখতে চায় বিসিসিআই ও টিম ম্যানেজমেন্ট।

তবে ঈশান কিষাণের শাস্তিস্বরূপ বোর্ডের বার্ষিক চুক্তিতে গ্রেড বদল নিয়ে এখনও আলোচনা হয়নি বলেই খবর। এদিকে, আইপিএলের জন্য বোর্ডের সেন্ট্রাল কনট্রাক্টে থাকা বা টি২০ বিশ্বকাপের সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের নির্দেশ বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলিকে দেবে না।

তবে ক্রিকেটারদের ফিটনেস-সহ যাবতীয় তথ্য দলগুলির সাপোর্ট স্টাফদের তরফে নিয়মিত জানাতে হবে এনসিএ স্পোর্টস সায়েন্স প্রধান নীতিন প্যাটেলকে। জানা গিয়েছে, যে ক্রিকেটারদের দল প্লে-অফে পৌঁছবে না তাঁদের আগেই নিউ ইয়র্কে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি নিতে পাঠানো হবে। পরে বাকিরা যোগ দেবেন আইপিএল শেষ হলেই। মার্চের ২২ থেকে মে মাসের ২৬ তারিখ অবধি চলতে পারে আইপিএল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+