BCCI: শুধু আইপিএল নয়, আগামী বছর থেকে জোড়া ক্রিকেট লিগের ভাবনা বিসিসিআইয়ের! থাকছে বিরাট চমক

বিগত দেড় দশকে আইপিএলের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছে। প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বেড়েছে এই লিগের বাজারদর। মিডিয়া রাইটসও রেকর্ড দামে বিক্রি হচ্ছে। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরও আধুনিক হচ্ছে ক্রিকেট। এবার সেই আধুনিকতাকেই গ্রহণ করতে চলেছে বিসিসিআই? টি২০-র পর এবার ভারতের মাটিতে বসতে চলেছে টি-টেন লিগের আসর?

আর ২০ ওভার নয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের নজরে এবার ১০ ওভারে ম্যাচ। সূত্রের খবর, আগামী বছর থেকে শুরু হতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন টি-টেন প্রতিযোগিতা, শুধু তাই নয় আইপিএলের দ্বিতীয় ডিভিশনের তাকমা দেওয়া হবে। ।আগামী বছরই ভারতে পা রাখছে টি-টেন লিগ। কী ভাবে ও কবে হবে ক্রিকেটের ক্ষুদ্রতম লিগ?

BCCI

একটি ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে, আগামী বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসেই টি-টেন লিগের সাক্ষী থাকতে পারেন ভারতীয় দর্শকরা। ইতিমধ্যেই এই লিগ নিয়ে নক্সা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে বিসিসিআইয়ের অন্দরে। আইপিএল ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে সোনার ডিম দেওয়া হাসির মতো। ফলে এই লিগের জনপ্রিয়তা যাতে কোনও ভাবেই নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখেই টি টেন লিগের বাস্তবায়ন চাইছে বিসিসিআই।

টি-টেন লিগের একটি চিন্তা রয়েছে বোর্ড কর্তাদের। তা হল, আইপিএলের জনপ্রিয়তা অক্ষুণ্ণ রাখা। গত ১৫ বছরে আইপিএলের যে বাজার দর প্রতিযোগিতার মূল্য তৈরি হয়েছে, তা নতুন প্রতিযোগিতার ক্ষেত্রে প্রথম থেকে হওয়া সম্ভব নয়। কিন্তু ১০ ওভারের প্রতিযোগিতা শুরু হলে আইপিএলের আকর্ষণ এবং মূল্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কেমন হতে পারে এই লিগের ফর্ম্যাট? বেশ কিছু প্রশ্ন এখন থেকেই ঘুরপাক খাচ্ছে। যেমন, আইপিএলের মতোই ফ্র্যাঞ্চাইজি বেসড হবে? বর্তমান আইপিএল দলগুলি এই লিগে পা রাখবে, নাকি নতুন কোম্পানিগুলোই সুযোগ পাবে? ক্রিকেটারদের অংশগ্রহণের বয়সের কোনও সীমাবদ্ধতা থাকবে কিনা? কী ভাবে এই টুর্নামেন্ট হবে?(লিগ অ্যাওয়ে ভিত্তিতে নাকি একটি বা নি?র্দিষ্ট কিছু মাঠে)

টি-টেন নতুন নয় ক্রিকেট বিশ্বে। ইউরোপ থেকে দুবাই- অনেক জায়গায় চলে ১০ ওভারের এই খেলা। ধীরে ধীরে তা জনপ্রিয়তাও বাড়ছে এই লিগের। কিন্তু বিসিসিআই যদি টি-টেনের পৃথিবীতে প্রবেশ করে, আগামী দিনে তার জনপ্রিয়তা যে একলাফে অনেকটাই বেড়ে যাবে সেই বিষয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। আর এই লিগের রূপরেখা তৈরি করছেন খোদ বিসিসিআই সচিব জয় শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+