BCCI: বেজে গেল নির্বাচনী দামামা, বোর্ড সভাপতি পদে কি থাকবেন সৌরভ, মহারাজের চেয়ারের দৌড়ে অমিত-পুত্র জয় শাহ
বেজে গেল বিসিসিআই-এর নির্বাচনী দামামা, সভাপতি পদে কি থাকবেন সৌরভ, মহারাজের চেয়ারের দৌড়ে অমিত-পুত্র জয় শাহ
মুম্বইয়ে বিসিসিআই-এর আসন্ন বার্ষিক সভা আয়োজিত হতে চলেছে ১৮ অক্টোবর। পাশাপাশি নির্বাচনও হবে ওই দিন। ওই একই দিনে বিসিসিআই-এর সভাপতি, সহ-সভাপতি, সচিব, যুগ্ম সচিব এবং কোষাধক্ষ্য পদের নির্বাচন হবে।

রাজ্য সংস্থাগুলিকে বার্ষিক সভার নোটিস পাঠানো হয়েছে বিসিসিআই-এর পক্ষ। ওই নোটিসেই উল্লেখ রয়েছে নির্বাচনের কথা। এই বৈঠকেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-তে বিসিসিআই-এর প্রতিনিধিত্ব কে করবে সেটিও ঠিক করা হবে। বর্তমানে বিসিসিআই-এর প্রতিনিধিত্ব আইসিসি'তে করেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ।
১৮ অক্টোবর দেখার হবে বিসিসিআই-এর সভাপতি পদের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় প্রতিদ্বন্দ্বীতা করেন কি না এবং প্রতিদ্বন্দ্বীতা করলে তিনি জয়ী হতে পারেন কি না। যদিও একটা সূত্র মারফত খবর, সৌরভ সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বীতা করবেন না এবং পরবর্তী সভাপতি হিসেবে উঠবে আসবেন অমিত শাহের পুত্র জয় শাহ যিনি বর্তমানে বিসিসিআই সচিব। শাহ যদি ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ পদে আসেন তা হলে সচিবের পদে দেখা যেতে পারে বর্তমান কোষাধক্ষ্য অরুন ধুমলকে। বিসিসিআই-এর প্রাক্তন কোষাধক্ষ্য অনিরুদ্ধ চৌধুরী যিনি তিনি বছর কুলিং অফ প্রিরিয়ড কাটিয়ে উঠেছেন তিনি প্রতিদ্বন্দ্বীতা করতে পারেন। বোর্ডের কোনও গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে রোহন জেটলিকে। আইপিএল চেয়ারম্যান পদে দেখা যেতে পারে রাজীব শুক্লাকে।
বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী প্রতি বছর বার্ষিক সভা আয়োজন করতে হবে এবং তার দিন এবং স্থান ঠিক করবেন সভাপতি। নির্বাচনের ক্ষেত্রে তা প্রতি তিন বছর অন্তর হতে হবে। রাজ্য সংস্থাগুলিকে বলা হয়েছে বার্ষিক সাধারণ সভার জন্য এবং নির্বাচনের জন্য প্রতিনিধির নাম পাঠাতে। বাংলা থেকে সিএবি'র প্রতিনিধি হিসেবে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন নিয়মে একাধিক ব্যক্তির বোর্ডে প্রতিনিধিত্বরের সুযোগ রয়েছে। সেই অনুসারে সৌরভ কোনও কারণে প্রতিনিধিত্ব করতে না পারলে অভিষেক ডালমিয়া বোর্ডের সভায় সিএবির পক্ষ থেকে উপস্থিত থাকবেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত অনুযায়ী এক বিসিসিআই আধিকারিক বলেছেন, "এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিসিসিআই-এর নির্বাচন ১৮ অক্টোবর করার। কিছু দিনের মধ্যে নির্বাচনী আধিকারিকের নাম জানানো হবে।" এই বার্ষিক সভায় নতুন অ্যাডভাইজারি কমিটিও গঠন করবে বোর্ড। পরিবর্তিত আইন অনুযায়ী সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ নিজেদের পদে যদি আবারও নির্বাচিত হন তা হলে তাঁরা ২০২৫ পর্যন্ত নিজেদের পদে বহাল থাকবেন।












Click it and Unblock the Notifications