দেশে অক্সিজেনের সঙ্কট মেটাতে বড় পদক্ষেপ সৌরভের বিসিসিআইয়ের

দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারগুলির দিকে ফের সহযোগিতার হাত বাড়িয়ে দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই। অক্সিজেনের সঙ্কটের কথা মাথায় রেখে উন্নততর স্বাস্থ্য পরিকাঠামো সুনিশ্চিত করার লক্ষ্যে ১০ লিটারের ২ হাজার অক্সিজেন কনসেন্ট্রেটর বিতরণের পদক্ষেপ করল বোর্ড। এ ছাড়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফাউন্ডেশনের তরফে আজই ২টি অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়া হলো জোকার ইএসআই হাসপাতাল কর্তৃপক্ষকে।

প্রাণবায়ুর চাহিদা মেটাতে

প্রাণবায়ুর চাহিদা মেটাতে

বিসিসিআইয়ের তরফে এদিন জানানো হয়েছে, অতিমারি পরিস্থিতি মোকাবিলায় দেশে করোনার বিরুদ্ধে যে লড়াই চলছে তাতে এই মুহূর্তে খুই জরুরি হয়ে পড়েছে চিকিৎসা সরঞ্জাম ও প্রাণ বাঁচাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অক্সিজেনের যোগান অব্যাহত রাখা। আগামী কয়েক মাস ধরেই বিসিসিআই ১০ লিটারের ২ হাজার বিতরণের প্রক্রিয়া চালিয়ে যাবে। সঙ্কটাপন্ন করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন দিতে যাতে সমস্যা না হয় সে কথা মাথায় রেখেই বোর্ডের এই পদক্ষেপ। আশা করা যায়, এভাবে অতিমারির দাপটে রাশ টানা সম্ভব হবে।

সৌরভের আশা

সৌরভের আশা

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, করোনার বিরুদ্ধে আমাদের যুদ্ধে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-সহ স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সকলের অবদানকে কুর্নিশ জানাতেই হয়। আমাদের সুরক্ষিত রাখতে এই ফ্রন্টলাইন যোদ্ধারা সাধ্যমতো নিরলস কাজ করে চলেছেন। স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়টিকে বোর্ড সব সময় গুরুত্ব দিয়ে থাকে, থাকবেও। আমার আশা, এই অক্সিজেন কনসেন্ট্রেটরগুলির সাহায্যে অনেক মানুষই প্রয়োজনের সময় প্রাণবায়ু সংগ্রহ করে দ্রুত আরোগ্য লাভ করবেন।

ভ্যাকসিন নেওয়ায় জোর

ভ্যাকসিন নেওয়ায় জোর

বোর্ড সচিব জয় শাহ বলেছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। এই মুহূর্তে চিকিৎসা সরঞ্জামের প্রয়োজনীয়তার কথা বিসিসিআই উপলব্ধি করেছে। অক্সিজেনের যা চাহিদা রয়েছে এবং দেশে যে ঘাটতি রয়েছে আমাদের এই প্রয়াস সেই ব্যবধান অনেকটাই ঘুচিয়ে দেবে। করোনা ভ্যাকসিন গ্রহণের আর্জি জানিয়ে বোর্ড সচিব আশা প্রকাশ করেন, এর ফলে করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের গ্রাফকেও নামিয়ে আনা সম্ভবপর হবে। বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমলের কথায়, সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে বিসিসিআই কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলিকে করোনা সংক্রমণ কমিয়ে আনার কাজে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত। অক্সিজেন কনসেন্ট্রেটরগুলি ব্যবহারের ফলে স্বাস্থ্য পরিকাঠামোও উন্নততর হবে। অনেক জীবন বাঁচানোও সম্ভব হবে।

ছবি- বিসিসিআই/আইপিএল

উদ্যোগী সৌরভের ফাউন্ডেশনও

উদ্যোগী সৌরভের ফাউন্ডেশনও

বোর্ডের এই উদ্যোগের পাশাপাশি অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহের কাজ চালিয়ে যাচ্ছে সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন। বিসিসিআই সভাপতি নিজের উদ্যোগে বাংলার বিভিন্ন প্রান্তে অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে চলেছেন। আজ জোকা ইএসআই হাসপাতাল কর্তৃপক্ষকে দুটি অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়া হলো। এসজিএফের প্রতিনিধি তানিয়া ভট্টাচার্য জানিয়েছে, ইতিমধ্যেই বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল, এম আর বাঙ্গুর হাসপাতাল, রিজেন্ট পার্ক ট্র্যাফিক গার্ড, পল্লী উন্নয়ন সমিতি, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সেফ হোম, রাজারহাটের সেফ হোম ও অক্সিজেন পার্লার, প্রবীণদের দেখভালের দায়িত্বে থাকা প্রণাম গ্রুপের কাছেও পৌঁছে গিয়েছে সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের তরফে দেওয়া অক্সিজেন কনসেন্ট্রেটর। এ ছাড়া শতদ্রু দত্ত ও জেএসডব্লিউ কোভিড কেয়ার যে জেলায় জেলায় চলছে সেখানেও সৌরভ গঙ্গোপাধ্যায় অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছেন। বসিরহাটে এই ব্যবস্থা করার জন্য সৌরভকে ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসও।

অক্সিজেন পেতে কার্যকরী

অক্সিজেন পেতে কার্যকরী

অক্সিজেন কনসেন্ট্রেটরগুলির মাধ্যমে সরাসরি পরিবেশ থেকে অক্সিজেন সংগ্রহ করে তা পরিস্রুত ও ঘনীভূত আকারে রোগীদের ধারাবাহিকভাবে দেওয়া যায়। মেডিক্যাল অক্সিজেনের ব্যবস্থা করতে এই যন্ত্রগুলি খুবই কার্যকরী ও সাশ্রয়ী। অক্সিজেন সিলিন্ডারগুলি যেমন রিফিল করতে হয় এগুলির ক্ষেত্রে তার প্রয়োজন নেই। সহজেই এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। শুধু ইলেকট্রিকের ব্যবস্থা থাকলেই এগুলি চালানো যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+