করোনা মোকাবিলায় মোদীর পাশে সাহায্যের হাত সৌরভের বিসিসিআইয়ের, বোর্ডের সাহায্য কত জেনে নিন

করোনা মোকাবিলায় মোদীর পাশে সাহায্যের হাত সৌরভের বিসিসিআইয়ের, বোর্ডের সাহায্য কত জেনে নিন

দেশে একে একে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে শনিবার দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর আপতকালীন ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই।

বিসিসিআইয়ের সাহায্য

বিসিসিআইয়ের সাহায্য

করোনামুক্ত দেশ গড়ার লড়াইয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে ৫১ কোটি টাকা দেওয়া হবে বলে ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে। দেশের জরুরি পরিস্থিতিতে সামনের দিকে এই অর্থ করোনা সংক্রমিতদের চিকিৎসার জন্যে খরচ করা হবে।

সংক্রমণের হার নিয়ন্ত্রণে আনার চেষ্টা

সংক্রমণের হার নিয়ন্ত্রণে আনার চেষ্টা

উল্লেখ্য করোনা রুখতে দেশে এখন ২১ দিনের লকডাউন পরিস্থিতি চলছে। এই অবস্থায় করোনা সংক্রমণে হার নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। পরিস্থিতি অনুকূলে আনতে চেষ্টার কোনও ক্রুটি নেই। যেকারণে ভারতে এখনও সংক্রমণে তৃতীয় স্টেজ রোখা গিয়েছে।

পাশে দাঁড়ালেন ক্রিকেটার সুরেশ রায়না

পাশে দাঁড়ালেন ক্রিকেটার সুরেশ রায়না

মোদীর আপতকালীন তহবিলে ৫২ লক্ষ টাকা দান করেছেন সুরেশ রায়না। প্রধানমন্ত্রীর তহবলি ৩১ কোটি ও রাজ্যের তহবিলে ২১ কোটি টাকা দান করেছেন।

পাশে দাঁড়ালেন সচিন

পাশে দাঁড়ালেন সচিন

সচিন তেন্ডুলকর করোনামুক্ত ভারত গড়ার লড়াইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ ও রাজ্যের মুখ্যমন্ত্রীর তহবিলে ২৫ লাখ দান করেছেন।

রাজ্যে মমতার পাশে সৌরভ

রাজ্যে মমতার পাশে সৌরভ

রাজ্য়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনায় লকডাউনের সময় পশ্চিমবঙ্গের গরীব মানুষদের মুখে অন্ন তুলে দিতে দেশের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি ৫০ লক্ষ টাকা মূল্যের চালের যোগান দিয়ে সাহায্য় করতে চলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+