IPL 2024: আইপিএলে বোলারদের বাড়তি সুবিধা, নতুন নিয়ম চালু করছে বিসিসিআই
প্রতি মরসুমেই আইপিএলে দেখা যায় নতুন কোনও না কোন ক্রিকেটীয় নিয়ম। ২০২৩ সালের সংস্করণে চালু হয়েছিল ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম। যা কিন্তু রীতিমতো হিট হয়েছিল, দলগুলিও এর সুবিধা পেয়েছিল ব্যাপকভাবে। কিন্তু বর্তমানে আইসিসি চেষ্টা করে ব্যাটসম্যানদের বাড়তি সুবিধা দিতে যাতে ম্যাচের অতিরিক্ত রান হয়, কারণ চার-ছক্কার বন্যা দেখতেই মাঠে আসেন দর্শকরা।
তবে আইসিসির একটু উল্টো পথেই হাঁটল বিসিসিআই। আসন্ন আইপিএলে বোলারদের বাড়তি সুবিধা দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আসলে ব্যাটার এবং বোলারদের মধ্যে ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই নতুন নিয়ম চালু করতে চলেছে বিসিসিআই। কী সেই নতুন নিয়ম? বিস্তারিত তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।

যদিও ভারতীয় ক্রিকেটে এই নিয়ম নতুন নয়। আইপিএলের পিচে ফেলার আগে যে কোনও নিয়মকেই সৈয়দ মুস্তাক আলি টি২০-তে পরীক্ষা-নীরীক্ষা করা হয়। ওভারে দুটি বাউন্সারের নিয়ম পরীক্ষামূলক ভাবে মুস্তাক আলিতেই চালু করেছিল ভারতীয় বোর্ড। ফলাফল খুশি করেছে বিসিসিআইকে। ব্যাট-বলের লড়াইয়ে ভারসাম্য এসেছে। এ বার সেই নিয়ম আইপিএলেও চালু করা হল।
নয়া এই নিয়ম আইপিএলে বোলারদের হাতে বড় অস্ত্র, কারণ বিশেষ করে ডেথ ওভারে বা ম্যাচের নির্ণায়ক ওভারগুলিতে দুই বাউন্সার ব্যবহার করতে পারবেন। আইপিএলে ম্যাচ জয়ের ক্ষেত্রে বোলারদেরও বিশেষ ভূমিকা থাকে। ফলে এই নিয়ম তাদের বাড়তি কিছুটা সুবিধা দেবে। নিলামে আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন বেশ কয়েকজন বোলার। কেননা বোলিং বিভাগকে শক্তিশালী করার লক্ষ্য থাকবে সব দলেরই।
উমেশ যাদবকে রিলিজ করে দিয়েছে কেকেআর। ২ কোটি বেস প্রাইসে নাম রেজিস্টার করেছেন বিদর্ভের পেসার। তাঁকে দলে নিতে চাইবে ফ্র্যাঞ্চাইজিগুলো। একদিনের বিশ্বকাপে নজর কেড়েছেন অজি তারকা মিচেল স্টার্ক। ২০১৫ সালের পর ফের আইপিএলে খেলবেন স্টার্ক। তাঁর বেস প্রাইস ২ কোটি।কিউয়ি পেসার লকি ফার্গুসনকে ছেড়ে দিয়েছে কেকেআর। ২ কোটি বেস প্রাইসে নাম রেজিস্টার করেছেন তিনি। এছাড়াও তালিকায় আছেন প্যাট কামিন্স, কোয়াটৎজির মতো তারকারা।












Click it and Unblock the Notifications