ইরফান খানের কোন অভিনয়ে বোল্ড আউট হয়েছিলেন সৌরভ, নিজেই জানালেন সেকথা
ইরফান খানের কোন অভিনয়ে বোল্ড আউট হয়েছিলেন সৌরভ, নিজেই জানালেন সেকথা
ভারতীয় সিনেমার জগতে শোকের ছায়া। ৫৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গিয়েছেন ইরফান খান। তাঁর প্রয়াণে ভারতীয় সিনেমায় নক্ষত্রপতন।

ইরফানের অভিনয়ে বোল্ড আউট হয়েছিলেন সৌরভ
শুধু বলিউড নয়, বাংলাদেশ থেকে হলিউডে অভিনয় করেছিলেন ইরফান। বাণিজ্যিক ছবির বাইরে অন্য ধারার সিনেমার তাঁর অভিনয় ভারত তথা বিশ্বের সিনেমা প্রেমীদের আনন্দ দিয়েছে। এই আনন্দে ভাগীদার ভারতীয় ক্রিকেট আইকন ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ইরফানের অভিনয়ে বোল্ড আউট হয়েছিলেন সৌরভ। নিজেই জানিয়েছেন সেকথা।

পিকু সিনেমার রানা
কেরিয়ারে সুজিত সরকারের পরিচালনায় পিকু সিনেমার অভিনয় করেছিলেন ইরফান খান। সিনেমার এক প্রাইভেট ট্যাক্সি কোম্পানির মালিকের চরিত্রে ইরফান অভিনয় করেছেন। অমিতাভ বচ্চন, দীপিকা পাদুকোনের পাশাপাশি ইরফান তাঁর অভিনয় দক্ষতায় দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন।

পিকুর রানার কাছে বোল্ড আউট হয়েছিলেন সৌরভ
হ্যাঁ, ঠিকই পড়েছেন। বোলারদের মাঠের বাইরে পাঠানো ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় ইরফানের অভিনয় দেখে এক্কেবারে ক্লিন বোল্ড হয়েছিলেন। ইরফানের অভিনয়ে মোহিত হয়ে গিয়েছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
|
কোন ডায়লগ সবচেয়ে ভালো লেগেছিল
এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইরফানের হাতে পুরস্কার তুলে দিয়ে সৌরভ বলেছিলেন, 'পিকু ছবিতে সবাই অমিতাভ বচ্চন, দীপিকা পাদুকোনের কথা বলে থাকেন, কিন্তু আমি ইরফান খানের কথা বলব। উনি সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করলেন বলে নয়, আমি হৃদয় থেকে পিকুর রানার চরিত্রে মোহিত। দিল্লি থেকে কলকাতার জার্নিতে রানা না থাকলে জমতই না। মাথা খারাপ নেহি হ্যায় মেরা, ডায়লগে আমি মোহিত।'

সৌরভ আরও বলেছিলেন
এখানেই শেষ না করে সৌরভ সেদিন বলেছিলেন 'পিকু' ছবিতে হাওড়া ব্রিজের ঠিক আগেই ছবির অর্ধেকটা হয়ে যায়। দ্বিতীয় ভাগটায় কিন্তু ইরফান খান তাঁর অসাধারণ ইমোশন দিয়ে ছবিকে টেনেছেন। সত্যিই ইরফান ভাই দারুণ অভিনেতা। ওনার থেকে আরও ভালো সিনেমার প্রত্যাশা রইল।'












Click it and Unblock the Notifications