হরমনপ্রীত, মান্ধানাদের জন্য দুঃসংবাদ! কড়া সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই!
হরমনপ্রীত, মান্ধানাদের জন্য দুঃসংবাদ! কড়া সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই!
বিরাট কোহলিরা বছর শেষে অস্ট্রেলিয়া মাটিতে ব্যাট-বল হাতে কেরামতি দেখানোর সুযোগ পেলেও বোধহয় বঞ্চিত হতে চলছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। সূত্রের খবর, ২০২১-এ ভারতের মহিলা ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর সম্ভবত বাতিল করতে চলেছে বিসিসিআই। সেই খবরে দেশের ক্রিকেট মহল যে খুব একটা খুশি নয়, তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

২০২১ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। অজি শিবিরের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলার কথা ছিল মিতালী রাজ শিবিরের। কিন্তু করোনা ভাইরাসের কারণে সেই সফর বাতিল করার সিদ্ধান্ত কার্যত নিয়েই ফেলেছে বিসিসিআই। সূত্রের খবর, অতিমারী পরিস্থিতিতে দেশের মহিলা ক্রিকেটারদের জন্য অস্ট্রেলিয়ায় জৈব সুরক্ষা বলয় তৈরির জন্য অর্থ জোগাড় করত হিমশিম খাচ্ছ সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির।
চলতি বছরর ফেব্রুয়ারি মাসে শেষ বার বাইশ গজে দেখা গিয়েছিল ওমেন ইন ব্লু-কে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হেরে গিয়েছিলেন হরমনপ্রীত কৌররা। তারপর থেকে এখনও পর্যন্ত ভারতীয় দলের জার্সি গায়ে আর মাঠে নামতে দেখা যায়নি স্মৃতি মান্ধানাদের। আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটি ভারতের মহিলা ক্রিকেট দলের খেলা দেখার জন্য মুখিয়ে ছিলেন ক্রিকেট প্রেমীরা। তার সম্ভাবনা যে ক্ষীণ শুনেই মন খারাপ ও আফসোসের শেষ নেই।
অগত্যা ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কা সফরে গিয়েই খুশি থাকতে হবে ওমেন ইন ব্লু-কে। যদিও বিসিসিআইয়ের মনোভাবের সমালোচনা করতে ছাড়েননি দেশের প্রাক্তন মহিলা ক্রিকেটার সান্থা রঙ্গস্বামী। তাঁর বক্তব্য, অতিমারী পরিস্থিতিতে মহিলা ক্রিকেট সচল করতে আরও বেশি উদ্যোগী হওয়া উচিত বিসিসিআইয়ের।












Click it and Unblock the Notifications