India vs Bangladesh: দ্বিতীয় টেস্ট, টি২০ সিরিজের সঙ্গে দল ঘোষণা ইরানি ট্রফিরও? ফোকাসে রয়েছেন কারা?

বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ হলেও ভারতীয় নির্বাচকরা শুধু মাত্র একটি ম্যাচের দলই ঘোষণা করেছেন। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হতে চলা টেস্টের জন্য গত সপ্তাহেই দল ঘোষণা হয়েছে। কবে দ্বিতীয় ম্যাচের জন্য বা টি২০ সিরিজের জন্য দল ঘোষণা এখনও বাকি। কবে দল ঘোষণা হতে পারে এই ম্যাচগুলির জন্য?

একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিসিসিআই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের পরেই আগামী সপ্তাহে দ্বিতীয় টেস্ট এবং টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করতে পারে। একইসঙ্গে ইরানি ট্রফির জন্য দল ঘোষণা করতে পারেন ভারতীয় নির্বাচকরা।

India

এবার দলীপ ট্রফিকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথম টেস্টের দল নির্বাচনের আগে এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচে নজর ছিল ভারতীয় নির্বাচকদের। এরইরকমভাবে দ্বিতীয় টেস্টের দল ঘোষণার আগে ঘরোয়া এই টুর্নামেন্টে চোখ রেখেছেন নির্বাচকরা। দ্বিতীয় টেস্টের দলে খুব বেশি বদল হওয়ার সম্ভবনা কম। খুব কমই পরিবর্তন হতে পারে।হর্ষিত রানা, এবং ঋতুরাজ গায়কওয়াডের মতো যারা আছেন টেস্ট দলে জায়গা করে নিতে পারেন।

১ অক্টোবর থেকে মুম্বই এবং অবশিষ্ট ভারতীয় দলের মধ্যে ইরানি ট্রফির ম্যাচ হবে। অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ইরানি ট্রফির জন্য স্কোয়াডও ঘোষণা করবে। ২০২৩ বিশ্বকাপের পর থেকে বাইরে থাকা মহম্মদ শামি ইরানি কাপেও ফিরতে পারেন। তবে সেটা নির্ভর করবে তার ফিটনেসের উপর। নাহলে রঞ্জি খেরলেই জাতীয় দলে ফিরবেন শামি।

বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ স্কোয়াড ঘোষণা করা হবে। এই মুহুর্তে টি২০ ফোকাস না থাকায়, নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্ট একাধিক তারকাকে বিশ্রাম দিতে পারেন। ঋষভ পন্থ, শুভমান গিল, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজের মতো বিশ্রাম নিতে পারেন।

সবার চোখ থাকবে সূর্যকুমার যাদবের দিকে। তিনি চোটের সমস্যায় রয়েছেন এবং ইতিমধ্যেই দুলীপ ট্রফি ম্যাচের দুই রাউন্ড মিস করেছেন। যদি সূর্য টি২০ সিরিজ খেলতে না পারেন তাহলে ভারতকে একজন অস্থায়ী অধিনায়কের সন্ধান করতে হবে। সূর্যকুমার টি২০ সিরিজে খেলতে না পারলে ভারত হার্দিক পান্ড্যকে অধিনায়ক হিসেবে পুনরায় নিয়োগ করতে পারে। নীতীশ কুমার রেড্ডি চোটের কারণে জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কা সফর মিস করার পরে ফিরে আসার জন্য প্রস্তুত।

গত মরশুমে ঘরোয়া ম্যাচ না খেলার কারণে নির্বাসিত হয়ে ভারত দলে ফিরতে পারে ইশান কিশান। শ্রীলঙ্কা সিরিজে দুর্বল পারফরম্যান্স সত্ত্বেও সঞ্জু স্যামসনও ফিরতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+