২০১৮ আইপিএলে সেরা স্টেডিয়ামের স্বীকৃতি পেল ইডেন
আইপিএলে সেরা স্টেডিয়ামের শিরোপা পেল ইডেন গার্ডেন্স।
২০১৮ আইপিএল থেকে বিদায় নিতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। ঘরের মাঠে লগাতার ভাল পারফর্ম করার পর কিছু ভুলের কারণে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে বিদায় নিতে হয়েছে আইপিএল থেকে।

তবে, হোম টিম কেকেআর বিদায় নিলেও ইডেনের ব্যবস্থাপনা এবং নিখুঁত আয়োজন মন জয় করে নিয়েছিল হাজার হাজার ক্রিকেট প্রেমীর। এটা নজর এড়ানি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া(বিসিসিআই)-এর।
আর এরই কারণে ২০১৮ আইপিএলের সেরা স্টেডিয়াম হিসেবে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সকে বেছে নিল বিসিসিআই।
মাচ আয়োজন করা থেকে দর্শকের বসার ব্যবস্থা, সব ক্ষেত্রেই সেরা নির্বাচিত হয়েছে ইডেন।
ইডেন গার্ডেন্স সেরার শিরোপা পাওয়ায় উচ্ছ্বসিত সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, 'আইপিএলের সেরা স্টেডিয়ামের হিসেবে বিবেচিত করা হয়েছে ইডেন গার্ডেন্সকে। আমি সিএবির সঙ্গে যুক্ত প্রতিটি কর্মী এবং গ্রাউন্ডস্ট্যাফদের ধন্যবাদ জানাই।'












Click it and Unblock the Notifications