Asian Cricket Council: এশিয়ান ক্রিকেটে আধিপত্য বজায় রাখল বিসিসিআই, শীর্ষপদ ধরে রাখলেন জয় শাহ
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের রাশ থাকছে ভারতের উপরই। তৃতীয়বার এশিয়ান ক্রিকেট সংস্থার সভাপতি নিযুক্ত হলেন জয় শাহ। ২০২১ সালে প্রথমবার জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি নিযুক্ত হন। তখনও বিসিসিআই সচিব ছিলেন জয় শাহ। এরপর ২০২২ সালে তাঁর মেয়াদ বাড়ানো হয়। এবার আরও একবছরের জন্য জয় শাহর কাজের মেয়াদ বাড়ল।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান থাকবেন। বুধবার, বালিতে এসিসির বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মহাদেশীয় সংস্থার প্রধান হিসাবে তার পুনর্নিযুক্তি সম্মত হয়।এর ফলে এশিয়ান ক্রিকেটের উপর বিসিসিআইয়ের আধিপত্য বজায় থাকবে।জানা গেছে, এসিসির এজিএমে সভাপতি পদে জয় শাহ'র নাম প্রস্তাব করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা। বাকি সদস্যরাও সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাবে সম্মতি দেন।

এসিসি মহিলাদের টি২০ এশিয়া কাপ ঘোষণা করেছে যা চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। পুরুষ ও মহিলাদের জন্য অনূর্ধ্ব ২৩ কাপটি গত বছর ফিরিয়ে আনা হয়েছিল। এসিসি ২০২৩ এবং ২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের টুর্নামেন্টও ঘোষণা করেছিল। পুরুষদের এশিয়া কাপের পরের সংস্করণ টি২০ ফরম্যাটে ফিরবে বলে আশা করা হচ্ছে।
জয় প্রেসিডেন্ট থাকার সময় ২০২২ সালে এশিয়া কাপ হয়। হাইব্রিড মডেলে হয় সেই প্রতিযোগিতা। পাকিস্তানের এশিয়া কাপ হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় জানিয়ে দেন যে, এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না ভারত। শেষ পর্যন্ত ভারত শ্রীলঙ্কাতেই সব ম্যাচ খেলে। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও পাকিস্তানে , ফলে সেখানেও ভারতের খেলা নিয়ে জটিলতা হতে পারে।
এই মুহূর্তে ক্রিকেট প্রশাসকদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন নিঃসন্দেহে জয় শাহ । ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র রয়েছেন বিসিসিআই সচিবের পদে। একই সঙ্গে এশীয় ক্রিকেট নিয়ামক সংস্থা শীর্ষপদও ধরে রাখেলন তিনি। এবার যে তাঁর লক্ষ্য হবে আইসিসির চেয়ার তা কিন্তু বলাই বাহূল্য। ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবের পদে আসীন হন জয় শাহ।
Mayank Agarwal: কেমন আছেন মায়াঙ্ক? বিমানে ঠিক কী হয়েছিল? এবার মুখ খুললেন কর্ণাটক দলের ম্যানেজার
এরপর ২০২২ সালে পালাবদল ঘটে বোর্ডে। কিন্তু জয় শাহ নিজের চেয়ার ধরে রাখেন। সৌরভ গঙ্গোপাধ্যায়কে সভাপতি পদ ছাড়তে হলেও সচিব পদে থেকে য়ান অমিত পুত্র। এবার এসিসিতেও নিজের ক্ষমতা ধরে রাখলেন। ফলে আগামী দিনের জন্য তিনি যে আইসিসির পথ পরিষ্কার রাখার উদ্যোগী হূবেন তা বলাই বাহূল্য।












Click it and Unblock the Notifications