করোনার আবহে আমিরশাহীতেই কি টি২০ বিশ্বকাপ? ইঙ্গিত বিসিসিআই সচিব জয় শাহের

করোনার আবহে টি২০ বিশ্বকাপ হবে কোথায়? জানিয়েই দিলেন বিসিসিআই সচিব জয়

করোনা ভাইরাসের আবহে আইপিএলের মতো টি২০ বিশ্বকাপও যে ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে, তা কার্যত জানিয়েই দিলেন বিসিসিআই সভাপতি জয় শাহ। তবে এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আরও কয়েকদিন পরে করা হবে বলেও তিনি জানিয়েছেন। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জয় শাহ কোন সম্ভাবনার কথা জানিয়েছেন।

কী জানালেন জয় শাহ

কী জানালেন জয় শাহ

যা আশঙ্কা করা হচ্ছিল, তা সত্যি হতে চলেছে। শনিবার এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জয় শাহ বলেছেন, করোনা পরিস্থিতির দিকে তাকিয়ে আইপিএলের মতো টি২০ বিশ্বকাপও ভারতের বাইরে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। আপাতত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি। ক্রিকেটারদের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা ভেবে এ ব্যাপারে খুব দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

কোথায় হবে টি২০ বিশ্বকাপ

কোথায় হবে টি২০ বিশ্বকাপ

ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলে কোথায় হবে টি২০ বিশ্বকাপ, সে প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে দেননি বিসিসিআই সভাপতি জয় শাহ। তবে এক্ষেত্রে বোর্ডের পছন্দ যে সংযুক্ত আরব আমিরশাহী, তা নিয়ে কারও মনে কোনও দ্বিধা নেই। শুক্রবার ক্রিকইনফোর তরফে সেই খবরই জানানো হয়েছে। ২০২০ সালের আইপিএলের সফলতাই আমিরশাহীকে এ লড়াইয়ে বাকিদের থেকে এগিয়ে রেখেছে বলে মনে করা হচ্ছে।

কবে থেকে শুরু হবে টি২০ বিশ্বকাপ

কবে থেকে শুরু হবে টি২০ বিশ্বকাপ

করোনা ভাইরাসের জেরে ২০২১ সালের অসমাপ্ত আইপিএল সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলেছে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা সেই ক্রিকেট ষজ্ঞ। ১৫ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। এর দুই দিন পর আমিরশাহীতেই টি২০ বিশ্বকাপ শুরু হলে ভারতীয় ক্রিকেটারদের কোনও অসুবিধা হওয়ার কথা নয় বলে বিসিসিআইয়ের এক সূত্রের তরফে জানানো হয়েছে।

আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির প্রস্তুতি শুরু

আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির প্রস্তুতি শুরু

এখনও পর্যন্ত যা খবর সেপ্টেম্বরে আইপিএল হলে জুলাইতেই আমিরশাহীতে সশরীরে গিয়ে আইপিএলের প্রস্তুতি খতিয়ে দেখতে পারে ফ্রাঞ্চাইজিগুলি। সেখানকার করোনা বিধি কী? জৈব সুরক্ষা বলয় তৈরির পরিস্থিতি সহ সবটাই খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+