সভাপতি সৌরভকে দেখতে কলকাতায় সচিব শাহ, সন্ধ্যেতে ইডেন ঘুরে দেখলেন জয়
সভাপতি সৌরভকে দেখতে কলকাতায় সচিব শাহ, সন্ধ্যেতে ইডেন ঘুরে দেখলেন জয়
শনিবার থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের এই অসুস্থতার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিভিআইপিরা খোঁজ নিচ্ছেন।

সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে ফোন করে প্রধানমন্ত্রী অমিত শাহ, দাদার শরীরের খোঁজ নিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাজ্যপাল জগদীপ ধনখড়, সৌরভের সঙ্গে উডল্যান্ডসে দেখা করে এসেছেন।
এবার সোমবার মহারাজের শরীরের খোঁজ নিয়ে গেলেন বিসিআই সচিব জয় শাহ। এদিন উডল্যান্ডসে এসে বিসিসিআই সভাপতি সৌরভের সঙ্গে দেখা করেন শাহ। বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি অনুরাগ ঠাকুরও এদিন সৌরভকে দেখতে আসেন।
বিকেলে এরপর কোষাধক্ষ্য অরুণ ধুমালকে নিয়ে বোর্ড সচিব জয় শাহ ইডেনে পৌঁছন। ক্রিকেটের নন্দন কাননের নবনির্মিত ইন্ডোরের পরিকাঠামো ঘুরে দেখলেন বোর্ড সচিব।
অন্যদিকে মঙ্গলবার সৌরভকে দেখতে বিশিষ্ট হার্ট সার্জেন দেবী শেঠি কলকাতায় আসছেন। তিনি ও তাঁর দল সৌরভকে পর্যবেঙ্গণ করবেন। এরপর বুধবার মহারাজকে হাসপাতাল থেকে ছাডা় হবে বলে সৌরভের জন্য তৈরি মেডিক্যাল বোর্ডের দায়িত্বে থাকা ডাক্তারারা জানিয়েছেন।
শনিবার সৌরভের হৃদপিণ্ডের তিনটি ধমনীর ব্লজের মধ্য়ে একটিতে সেন্ট বসানো হয়েছে। বাকি দুটিতে পরবর্তী সময়ে সেন্ট বসানো হবে বলে ডাক্তারারা একমতে এসেছেন।












Click it and Unblock the Notifications