BCCI: বর্ষসেরা পুরস্কার পেলেন বুমরাহ-মান্ধানা, বোর্ডের জীবনকৃতি সম্মান পেয়ে কী বললেন সচিন?
শনিবার অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠান ঘিরে বসেছিল চাঁদের হাঁট। এক কথায় নক্ষত্র সমাবেশ। বোর্ডের পক্ষ থেকে কর্ণেল সিকে নাইডুর নামে জীবনকৃতি সম্মান প্রদান করা হল কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে। পাশাপাশি সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার পেলেন জসপ্রীত বুমরাহ এবং সেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার পেলেন স্মৃতি মান্ধানা।
ভারতীয় ক্রিকেটে সচিনের অবদান নতুন করে বলার কিছুই নেই। ২৪ বছর ধরে ভারতীয় ক্রিকেট দলের অভিন্ন অংশ ছিলেন সচিন। ভারতীয় ক্রিকেটের গরিমাকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। ফলে শনিবার মুম্বইয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সচিনকেই জীবনকৃতি সম্মানে সম্মানিত করল বিসিসিআই। এই পুরস্কার সচিনের সাফল্যের মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত করল।

১৯৮৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছেন সচিন। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরান আছে সচিনের নামের পাশে। শনিবার আইসিসি চেয়ারম্যান জয় শাহ সচিন তেন্ডুলকরের হাতে এই পুরস্কার তুলে দেন। বোর্ডের এই ঐতিহ্যমন্ডিত পুরস্কার পেয়ে আপ্লুত সচিন।
সম্মান পাওয়ার পর সচিন তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,কর্ণেল সিকে নাইডু জীবন কৃতি সম্মান পেয়ে আমি অত্যন্ত সম্মানিত। আমার ক্রিকেটীয় যাত্রা ২৪ বছর ধরে ছিল, কিন্ত এটা কখনই আমার একার ছিল না। এর নেপথ্যে অবদান আছে অনেক কোচদের নির্দেশনা, প্রতিটি সতীর্থের আস্থা, প্রতিটি ভক্তের সমর্থন এবং আমার পরিবারের বিশ্বাস, ভালবাসা এবং ত্যাগ। এই পুরস্কারটি তারই অনুস্মারক। ভারতের হয়ে খেলার সুযোগ পাওয়ার জন্য প্রতিটি ক্রিকেট প্রেমীকে ধন্যবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ।
২০২৪ সালে দুরন্ত পারফরম্যান্স করেছেন বুমরাহ। টেস্টে মোট ৭১টি উইকেট নিয়েছে। টি২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ফলে বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার পেলেন তিনি। মহিলাদের ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করেছেন স্মৃতি মান্ধানা। ওয়ান ডে সেঞ্চুরির নিরিখে ভারতীয়দের মধ্যে শীর্ষে। ফলে সেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার পেলেন স্মৃতি মান্ধানা।
Cricket legend Sachin Tendulkar receives Col. C. K. Nayudu Lifetime Achievement Award
— ANI (@ANI) February 1, 2025
Tweets, "Deeply honoured to receive the Col. C. K. Nayudu Lifetime Achievement Award. My cricketing journey, which spanned 24 years was never mine alone. It belonged to every coach’s guidance,… pic.twitter.com/0LQdn2Ambs
মোট ২৬টি বিভাগে এদিন পুরস্কার প্রদান করা হয়। সেরা অভিষেককারী পুরুষ ক্রিকেটারের সম্নান পেলেন সরফরাজ খান, মহিলাদের ক্ষেত্রে আশা শ্রমনা। একইসঙ্গে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের জন্য সেরা পুরস্কার পেল মুম্বই। গত বার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই একইসঙ্গে এবার ইরানি কাপেও চ্যাম্পিয়ন তারাই। জগমোহমন ডালমিয়ার নামাঙ্কিত ঘরোয়া ক্রিকেটে সেরা মহি্লা ক্রিকেটার(সিনিয়র) পুরস্কার পেয়েছেন প্রিয়া মিশ্রা।












Click it and Unblock the Notifications