বিসিসিআই-র অন্তর্গত রাজ্য ক্রিকেট সংস্থাগুলির ভোটের দিনের সময়সীমা পিছোল
বিসিসিআই-র অন্তর্গত রাজ্য ক্রিকেট সংস্থাগুলির ভোটের দিনের চূড়ান্ত সময়সীমা ১৪ দিন পিছিয়ে দল সুপ্রিম কোর্ট মনোনিত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর।
বিসিসিআই-র অন্তর্গত রাজ্য ক্রিকেট সংস্থাগুলির ভোটের দিনের চূড়ান্ত সময়সীমা ১৪ দিন পিছিয়ে দল সুপ্রিম কোর্ট মনোনিত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর। তবে বিসিসিআই-র ভোটের দিনে পরিবর্তন আনা হবে না বলেও শুক্রবার জানিয়ে দিয়েছে বিনোদ রাই নেতৃত্বাধীন ওই কমিটি।

সে অনুযায়ী ২২ অক্টোবর বিসিসিআই-র নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের নোটিশ অন্তত একুশ দিন আগে দিতে হবে বলেও জানিয়েছে বিসিসিআই-র মাথায় বসে থাকা সুপ্রিম কোর্ট মনোনিত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর। সে অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ডকে ৩০ সেপ্টেম্বর নির্বাচনের নোটিশ ফেলতে বলা হয়েছে। এই নির্বাচনের জন্য রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে অতি শীঘ্র বিসিসিআই-র কাছে তাদের প্রতিনিধিদের নাম পাঠাতে বলা হয়েছে।
বিসিসিআই-র ভোট পূর্বে নির্ধারিত দিনে হলেও রাজ্য ক্রিকেট সংস্থাগুলিতে নির্বাচনের জন্য চূড়ান্ত সময়সীমা ১৪ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ২৮ সেপ্টেম্বর করা হয়েছে। ২০১৮ সালের ৯ অগাস্ট বিসিসিআই-র সংবিধান সংক্রান্ত সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে বলা হয়েছে, ভোট পর্ব মিটে যাওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের কাছে সার্টিফিকেট জমা দিতে হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications