শ্রীসন্থের বোমা, সলতেতেই জল ঢেলে দিল বিসিসিআই
শ্রীসান্থ অভিযোগ জানিয়েছেন স্পট ফিক্সিং কান্ডে সকলের সঙ্গে সমান বিচার করা হয় নি তাঁর নিশানায় ছিলেন ধোনি।
একের পর এক শ্রীসন্থ অভিযোগের বোমা ছুঁড়েই চলেছেন। কখনো নিজে ক্রিকেট খেলবেন বলে কান্নাকাটি করছেন কখনো আবার তোপ দাগছেন।

একদিন আগেই শ্রীসন্থ বলেছিলেন, 'তদন্ত চলাকালীন দিল্লি পুলিস এমন অনেক ক্রিকেটারদের নাম উল্লেখ করেছে যারা এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন'। শ্রীসন্থের অভিযোগের তির ছিল চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি ও রাজস্থান রয়ালসের অজিঙ্ক রাহানের দিকে।
শ্রীসন্থ আরও বড় তোপ , 'ভারতীয় বোর্ড দ্বিচারিতা করছে। বাকিদের জন্য এক রকমের নিয়ম আর আমার জন্য আলাদা নিয়ম, এমনটা কেন হচ্ছে?'
এদিকে শ্রীসন্থের এই তোপের উত্তর দিয়েছে বিসিসআইয়ের দুর্নীতি দমন শাখা। তাদের পক্ষ থেকে নীরজ কুমার জানিয়েছে, ' আমার মন হয় না কোনও ভেদাভেদ আছে। নির্বাসিত হওয়া ক্রিকেটাররা কেউই ক্রিকেট খেলছেন বলে আমার মনে হয় না।তাঁরা যদি কেউ স্থানীয় ক্রিকেট খেলেন সেখানে বিসিসিআইয়ের কিছু করার নেই। আমরা কিছু জানিনা। '
শুধু এটুকুতেই থামেননি নীরজ কুমার, তিনিও সাফসাফ জানিয়েছেন, 'শ্রীসন্থ দাবি জানাতে পারে ও নির্দোষ , কিন্তু আমরা বিশ্বাস করি ও দোষী। '
তবে তদন্ত চলাকালীন বিভিন্ন ক্রিকেটারের নাম এসেছে, তারপর তদন্তের পথে একে একে নাম বাদ পড়ছে। তা নিয়ে অযথা হল্লা করার কোনও প্রয়োজন নেই।












Click it and Unblock the Notifications