BCCI: এসজিএমের আগেই গম্ভীর-রোহিতকে নিয়ে পর্যালোচনা বৈঠকে বোর্ড কর্তারা, আলোচনা হবে কোন বিষয়গুলি নিয়ে?

বর্ডার-গাভাসকর ট্রফির ফলাফল পর্যালোচনা করতে আজ গৌতম গম্ভীর, রোহিত শর্মা, অজিত আগারকরের সঙ্গে বৈঠকে বসছেন বিসিসিআই কর্তারা। আগামীকাল বোর্ডের এসজিএম, তার আগেই বিসিসিআই কর্তারা কোচ-অধিনায়ক এবং মুখ্য নির্বাচকের সঙ্গে আলোচনাতে বসছেন। অস্ট্রেলিয়া সফরে দলের হতাশাজনক পারফরম্যান্সের ময়নাতদন্ত হবে এই বৈঠকে।

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ভারতীয় ক্রিকেট দলের মুখ্য নির্বাচক অজিত আগরকর, অধিনায়ক রোহিত শর্মা এবং হেড কোচ গৌতম গম্ভীর সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছেন বিসিসিআই কর্তারা। সেখানেই হারের কারণ নিয়ে ময়না তদন্ত করা হবে জানতে চাওয়া হবে কেন দল এমন খারাপ পারফরম্যান্স করল অস্ট্রেলিয়া সফরে। শনিবার বিকেল ৫টায় এই বৈঠক শুরু হওয়ার কথা আছে।

এই বৈঠকে দলের হারের কারণ নিয়ে যেমন আলোচনা হবে তেমনই আলোচনায় থাকবে বিরাট আর রোহিতের অবসর প্রসঙ্গও। পাশাপাশি এই বৈঠকে বিরাট কোহলির ফর্ম নিয়ে অনেকটা সময় খরচ করা হতে পারে। রোহিত এবং বিরাটের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হবে। কারণ দুই মহারথী একেবারেই ছন্দে নেই। আগামী দিনে রোহিত বিরাটের ভারতীয় দলে ভবিষ্যৎ কী হবে সেটা অনেকটা ঠিক হতে পারে শনিবাসরীয় সন্ধ্যার মেগা বৈঠকেই।

আলোচ্য সূচিতে থাকছে অশ্বিনের অবসর প্রসঙ্গও। বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে দেশে ফিরে আসেন অশ্বিন। শোনা গিয়েছিল কোচ গম্ভীরের সঙ্গে মতের মিল না হওয়াতেই অবসর গ্রহণ করেন অশ্বিন। আলোচনা হতে পারে ভারতীয় দলের ভবিষ্যৎ-র রূপরেখা নিয়েও। চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি্ চতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজ রয়েছে। ফলে দলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে।

আগে জানা গিয়েছিল আজ বা কালই ইংল্যান্ড সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সদল ঘোষণা হতে পারে। তবে শনিবার ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষণা হওয়ার সম্ভাবনা কম। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে , বিসিসিআই দল ঘোষণা করাটি আরও বিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে আগামীকাল ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে। একদিনের সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল পরে ঘোষণা করা হবে।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে পরাজয়। এরপরও রোহিত-কোহলি হোক বা গৌতম গম্ভীর কাউকেই সম্ভবত কোন শাস্তি নাও পেতে হতে পারে। বিসিসিআই কোচ গম্ভীরের উপরই ভরসা রাখতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+