কলকাতা পুরভোটের ফলে আইপিএলের সূচি বদলালো বিসিসিআই

কলকাতা, ৩১ মার্চ : ১৮ ও ২৫ এপ্রিল কলকাতা পুরভোট। সেই উপলক্ষ্যে আইপিএলের পূর্বনির্ধারিত সূচি বদলালো ভারতীয় ক্রিকেট বোর্ড।

আগামী ৮ এপ্রিল থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল সংস্করণ। শেষ হবে সেই মে মাসের শেষে। মাঝে রয়েছে কলকাতা সহ ৯৩ টি পুরসভার ভোট। সেজন্যই কোনও ঝুঁকি না নিয়ে সূচি বদলানো হয়েছে বলে বিসিসিআই সূত্রে জানা গিয়েছে।

কলকাতা পুরভোটের ফলে আইপিএলের সূচি বদলালো বিসিসিআই


এদিন বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর একটি বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে বলে হয়েছে, কলকাতা পুলিশের অনুরোধ মেনে সূচি বদলানো হল। কারণ কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, পুরভোটের দিন নিরাপত্তার বন্দোবস্ত করা সম্ভব নয়। ফলে ১২ থেকে ২৫ এপ্রিলের মধ্যে ইডেনে কোনও হোম ম্যাচ খেলবে না নাইট রাইডার্স।

১৪ তারিখ কলকাতা বনাম চেন্নাইয়ের ম্য়াচটি ৩০ তারিখ খেলা হবে। ২৮ তারিখ কলকাতা বনাম ডেয়ারডেভিলসের ম্যাচটি ৭ তারিখ রাত ৮ টায় খেলা হবে। ৩০ তারিখে কলকাতা বনাম চেন্নাইয়ের ম্যাচটি সেখানে ২৮ এপ্রিল রাত ৮ টায় খেলা হবে।

বিসিসিআই জানিয়েছে, ১৪ তারিখের বিকেল ৪ টের ম্যাচটি সময় বদলে রাত ৮ টায় হবে আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জারের ম্যাচটি রাত ৮ টার পরিবর্তে বিকেল ৪ টেয় হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+