Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অরুণ জেটলির মৃত্যুতে বিসিসিআই-র শোক জ্ঞাপন, শোকবার্তা বিরাটের

অরুণ জেটলির মৃত্যুতে বিসিসিআই-র শোক জ্ঞাপন, শোকবার্তা বিরাটের

দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রয়াণে গভীর শোক জ্ঞাপন করল বিসিসিআই। দেশের ক্রিকেটের প্রতি বিজেপি নেতার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

অরুণ জেটলির মৃত্যুতে শোক জ্ঞাপন বিসিসিআই-র

রাজনীতিতে যুক্ত থাকার পাশাপাশি দীর্ঘদিন দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে আসীন ছিলেন অরুণ জেটলি। সেই সময় রাজধানীর ক্রিকেটে প্রভূত উন্নতি হয় তাঁরই হাত ধরে। দেশকে বীরেন্দ্র শেহবাগ, আকাশ চোপড়া, গৌতম গম্ভীরের মতো ক্রিকেটার উপহার দেওয়ার পিছনে অরুণ জেটলির অবদান অনস্বীকার্য। প্রয়াত বিজেপি নেতার কার্যকালে পরিকাঠামোর দিক থেকেও অনেকটা এগিয়ে যায় দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন।

BCCI condoles the sad demise of Shri Arun Jaitley.

The BCCI shares the pain and grief of the Jaitley family & prays for the departed soul pic.twitter.com/KkAyL4Evdy
— BCCI (@BCCI) August 24, 2019

ভারতীয় ক্রিকেটের প্রতি দেশের প্রাক্তন অর্থমন্ত্রীর দান ভোলা সম্ভব নয় বলে জানিয়েছে বিসিসিআই। অরুণ জেটলিকে দক্ষ রাজনীতিক আখ্য়া দিয়ে, তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রীর স্মরণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের বাকি দিনগুলিতে হাতে কালো ব্যান্ড পরে খেলতে নামবেন টিম ইন্ডিয়ার খেলোয়াড়েরা।

Shocked & saddened to hear about the passing away of Shri Arun Jaitley ji. He was genuinely a good person, always willing to help others. He took out his precious time back in 2006 when my father passed away to come to my home & pay his condolences. May his soul rest in peace.
— Virat Kohli (@imVkohli) August 24, 2019

অরুণ জেটলির প্রয়াণে গভীর শোক জ্ঞাপন করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। টুইটারে লিখেছেন, ২০০৬ সালে তিনি তাঁর বাবাকে হারালে, বাড়ি গিয়ে তাঁকে সান্ত্বনা জানিয়েছিলেন প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+