WPL 2023: মহিলাদের প্রিমিয়ার লিগ মার্চের ৪ থেকে ২৬ তারিখ পর্যন্ত, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বিসিসিআই

মহিলাদের প্রিমিয়ার লিগ শুরু মার্চের ৪ তারিখ, চলবে ২৬ মার্চ পর্যন্ত। মুম্বইয়েই হবে সব ম্যাচ। আজই চূড়ান্ত ক্রীড়াসূচি প্রকাশ করল বিসিসিআই।

মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে অংশ নিচ্ছে ৫টি দল। গতকালই মুম্বইয়ে হয়ে গিয়েছে ক্রিকেটারদের নিলাম। ৮৭ জন ক্রিকেটার বিভিন্ন দলে সুযোগ পেয়েছেন। আজ উইমেন্স প্রিমিয়ার লিগ বা ডব্লুপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বিসিসিআই। মার্চের ৪ তারিখ প্রথম ম্যাচ। ফাইনাল হবে ২৬ মার্চ ব্র্যাবোর্ন স্টে়ডিয়ামে।

মহিলাদের প্রিমিয়ার লিগ মার্চের ৪ থেকে ২৬ তারিখ পর্যন্ত

ডব্লুপিএল (WPL 2023)-এর প্রথম ম্যাচে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হবে গুজরাত জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। মার্চের ২৪ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এলিমিনেটর ম্যাচটি হবে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। ফাইনাল রবিবার ২৬ মার্চ একই সময় ব্র্যাবোর্ন-ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার স্টেডিয়ামটিতে। একনজরে দেখে নেওয়া যাক মহিলা প্রিমিয়ার লিগের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি:

শনিবার, ৪ মার্চ- গুজরাত জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
রবিবার, ৫ মার্চ- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস (ব্র্যাবোর্ন-সিসিআই স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টে থেকে)।
রবিবার, ৫ মার্চ- ইউপি ওয়ারিয়রজ বনাম গুজরাত জায়ান্টস (ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
সোমবার, ৬ মার্চ- মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (ব্র্যাবোর্ন-সিসিআই স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
মঙ্গলবার, ৭ মার্চ- দিল্লি ক্যাপিটালস বনাম ইউপি ওয়ারিয়রজ (ডিওয়াই পাতিল স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
বুধবার, ৮ মার্চ- গুজরাত জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (ব্র্যাবোর্ন-সিসিআই স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
বৃহস্পতিবার, ৯ মার্চ- দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
শুক্রবার, ১০ মার্চ- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম ইউপি ওয়ারিয়রজ (ব্র্যাবোর্ন-সিসিআই স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
শনিবার, ১১ মার্চ- গুজরাত জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস (ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
রবিবার, ১২ মার্চ- ইউপি ওয়ারিয়রজ বনাম মুম্বই ইন্ডিয়ান্স (ব্র্যাবোর্ন-সিসিআই স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
সোমবার, ১৩ মার্চ- দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
মঙ্গলবার, ১৪ মার্চ- মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত জায়ান্টস (ব্র্যাবোর্ন-সিসিআই স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
বুধবার, ১৫ মার্চ- ইউপি ওয়ারিয়রজ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
বৃহস্পতিবার, ১৬ মার্চ- দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাত জায়ান্টস (ব্র্যাবোর্ন-সিসিআই স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
শনিবার, ১৮ মার্চ- মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়রজ (ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টে থেকে)।
শনিবার, ১৮ মার্চ- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত জায়ান্টস (ব্র্যাবোর্ন-সিসিআই স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
সোমবার, ২০ মার্চ- গুজরাত জায়ান্টস বনাম ইউপি ওয়ারিয়রজ (ব্র্যাবোর্ন-সিসিআই স্টেডিয়ামে, বিকেল সাড়ে ৩টে থেকে)।
সোমবার, ২০ মার্চ- মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস (ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
মঙ্গলবার, ২১ মার্চ- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টে থেকে)।
মঙ্গলবার, ২১ মার্চ- ইউপি ওয়ারিয়রজ বনাম দিল্লি ক্যাপিটালস (ব্র্যাবোর্ন-সিসিআই স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
শুক্রবার, ২৪ মার্চ- এলিমিনেটর (ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টে থেকে)।
রবিবার, ২৬ মার্চ- ফাইনাল (ব্র্যাবোর্ন-সিসিআই স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+