পুজোর আগেই কলকাতায় অস্ট্রেলিয়া, বিসিসিআই জানাল চূড়ান্ত সূচি

শ্রীলঙ্কার বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয় হয়ে গেছে। ৯-০ সিরিজ পকেটে পুড়ে নিয়েছে টিম ইন্ডিয়া। এবার এ মাসের শেষ থেকে শুরু হবে ভারতের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড অভিযান। 

ভারত বনাম অস্ট্রেলিয়া এবং ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের ক্রীড়াসূচি সরকারিভাবে প্রকাশ করল বিসিসিআই। শ্রীলঙ্কায় সদ্য ৯-০ সিরিজ জিতে ফিরেছে দল। এরপরই দেশের মাটিতে দুটি পরপর সিরিজ খেলবে ভারতীয় দল। সিরিজের ঘোষণা আগে হয়ে গেলেও এবার সরকারিভাবে ফিক্সচার ঘোষণা করেছে বিসিসিআই।

পুজোর আগেই ইডেনে ছক্কা

গুয়াহাটি এবং তিরুঅনন্তপুরম নিজেদের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পেয়েছে। অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচ হিসেবে বোর্ড প্রেসিডেন্ট ইলেভেনে দুটি ম্যাচ খেলা হবে চেন্নাইতে। এই মুহূর্তে দলীপ ট্রফি চলায় একদম আনকোরা মুখদের নিয়ে বানানো হয়েছে বোর্ড প্রেসিডেন্ট ইলেভেন।

কলকাতার একদিনের ম্যাচ হবে পুজোর আগেই। দ্বিতীয়ার দিন কলকাতায় বসবে ভারত- অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের ম্যাচ। একনজরে দেখে নেওয়া যাক ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের ক্রীড়া সূচি।

একনজরে ক্রীড়াসূচি

অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি

এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শেষের দশ দিনের মধ্যেই শুরু হয়ে যাবে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ। নিউজিল্যান্ড সিরিজের আগেও থাকবে প্রস্তুতি ম্যাচ। কিউয়িদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ হবে মুম্বইতে। দ্বিতীয় একদিনের ম্যাচের আসর বসবে পুণতে। তৃতীয় ম্যাচ আয়োজন করবে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশান। তবে সেই ম্যাচ কোথায় হবে তার ভ্যেনু চূড়ান্ত হয়নি। অন্যদিকে তিনটি টি-টোয়েন্টি খেলা হবে দিল্লি, রাজকোট ও তিরুঅনন্তপুরমে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রীড়াসূচি

সব মিলিয়ে আগামী দু মাস ধরে পুজোর মরশুমে ফের একবার ক্রিকেট কার্নিভ্যালে মাতবেন ভারতবাসী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+