বিশ্বকাপের বছরে ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ বোর্ডের,কবে শুরু রঞ্জি ট্রফি ?
ঘরোয়া ক্রিকেটের সূচি ঘোষণা করে দিল বিসিসিআই। দলীপ ট্রফি দিয়ে এবার শুরু হবে ঘরোয়া ক্রিকেট মরসুম। মঙ্গলবার ভারতীয় ক্রিকেটের পক্ষ থেকে বিবৃতি দিয়ে ২০২৩-২০২৪ ক্রিকেট মরসুমের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হলো। পুরুষ, মহিলা, বয়সভিত্তিক প্রতিটি বিভাগেরই ক্রিকেট সূচি ঘোষণা করা হয়েছে।
গোটা মরসুমে এবার মোট ১৮৪৬টি ম্যাচ হবে। দলীপ ট্রফি দিয়ে ২০২৪-২৪ ঘরোয়া ক্রিকেট মরশুমের সূচনা হবে।বোর্ডর বিবৃতিতে বলা হয়েছে, ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত হবে এই প্রতিযোগিতা।করোনার জন্য শেষ কয়েক বছর এই টুর্নামেন্ট বন্ধ ছিল।

বিশ্বকাপের মাঝেই হবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। আগামী ১৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত এই টি টুয়েন্টি টুর্নামেন্ট হবে।১৬ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত হবে গ্রুপ পর্বের খেলা। নক আউট হবে ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর।

নতুন বছরের শুরুতেই হবে রঞ্জি ট্রফি। ভারতের ঐতিহ্যমন্ডিত এই টুর্নামেন্ট শুরু হবে ২০২৪ সালের ৫ই জানুয়ারি থেকে। রঞ্জি ট্রফি শেষ হবে ১৪ মার্চ।এলিট গ্রুপের মোট ৩৮ টি দল রঞ্জি ট্রফিতে অংশ নেবে এই দলগুলিকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। রঞ্জি ট্রফি প্লেট গ্রুপের খেলা হবে ২০২৪ সালের ৫ই জানুয়ারি থেকে ২৪ শে ফেব্রুয়ারি পর্যন্ত।

পাশাপাশি সিকে নাইডু টুর্নামেন্ট শুরু হবে ৭ জানুয়ারি থেকে তা চলবে ১৩ শে মার্চ পর্যন্ত। কোচবিহার ট্রফির এলিট গ্রুপের খেলা শুরু হবে ১৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত।করোনার কারবেলা কাটিয়ে গত বছর থেকেই ছন্দে ফিরেছিল ঘরোয়া ক্রিকেট। এবারও সেই ধারাই বজায় থাকছে।
বোর্ডের পক্ষ থেকে মহিলা ক্রিকেটের সূচিও ঘোষনা করা হয়েছে। মহিলাদের সিনিয়র টি-টোয়েন্টি ট্রফি শুরু হবে আগামী ১৯ অক্টোবর থেকে এই টুর্নামেন্ট ফাইনাল হবে ৯ নভেম্বর। পাশাপাশি মহিলাদের একদিনের টুর্নামেন্ট শুরু হবে ৪ জানুয়ারি ২০২৪ সাল সালে। এই টুর্নামেন্টের ফাইনাল হবে ২৬ শে জানুয়ারি।












Click it and Unblock the Notifications