আইপিএল শুরু গুজরাত বনাম চেন্নাই ম্যাচ দিয়ে, দেখে নিন পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি
আইপিএল শুরু হচ্ছে মার্চের ৩১ তারিখ। উদ্বোধনী ম্যাচে গুজরাত টাইটান্স খেলবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।
আইপিএল শুরু হচ্ছে মার্চের ৩১ তারিখ থেকে। বিসিসিআইয়ের তরফে আজই প্রকাশ করা হলো পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। গত আইপিএলে রাজস্থান রয়্যালসকে ফাইনালে পরাস্ত করে আবির্ভাবেই চ্যাম্পিয়ন হয়েছিল হার্দিকের দল।

আইপিএলের উদ্বোধন ৩১ মার্চ
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে আইপিএলের উদ্বোধনী ম্যাচ। ফাইনালের দিন ধার্য হয়েছে মে মাসের ২৮ তারিখ। এবারের আইপিএল ফাইনালও হবে আমেদাবাদেই। আইপিএল ম্যাচ এবার অনুষ্ঠিত হবে গুয়াহাটিতেও। আমেদাবাদ, মোহালি, লখনউ, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, কলকাতা, জয়পুর, মুম্বই, গুয়াহাটি ও ধরমশালায় আইপিএলের ম্যাচ হবে বলে জানানো হয়েছে। ১০ দলের আইপিএলে লিগ পর্যায়ের ৭০টি ম্যাচ হবে ৫২ দিন ধরে। আইপিএলের ১০০০তম ম্যাচটি হবে চিপকে, ৬ মে ঐতিহাসিক ম্যাচটিতে মুখোমুখি আইপিএলের দুই সফলতম দল চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স।

গ্রুপ পর্বের খেলা ২১ মে পর্যন্ত
এবারের আইপিএলে গ্রুপ এ-তে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস। চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাত টাইটান্স রয়েছে গ্রুপ বি-তে। ৩১ মার্চ উদ্বোধনী ম্যাচটি হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। পরের দিনই থাকছে আইপিএলের প্রথম ডাবল হেডার। সেদিনই অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্সও। এবারের আইপিএলে থাকছে মোট ১৮টি ডাবল হেডার। রাজস্থান রয়্যালস প্রথম দুটি হোম ম্যাচ খেলবে গুয়াহাটিতে। পাঞ্জাব কিংস তাদের শেষ দুটি হোম ম্যাচ খেলবে ধরমশালায়।

মার্চ-এপ্রিলের সূচি
একনজরে দেখে নেওয়া যাক আইপিএলের বিস্তারিত ক্রীড়াসূচি:
শুক্রবার, ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস (আমেদাবাদ)।
শনিবার, ১ এপ্রিল বিকেল সাড়ে ৩টে থেকে পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স (মোহালি)।
শনিবার, ১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস (লখনউ)।
রবিবার, ২ এপ্রিল বিকেল সাড়ে ৩টে থেকে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস (হায়দরাবাদ)।
রবিবার, ২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (বেঙ্গালুরু)।
সোমবার, ৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে চেন্নাই সুপার কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস (চেন্নাই)।
মঙ্গলবার, ৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাত টাইটান্স (দিল্লি)।
বুধবার, ৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস (গুয়াহাটি)।
বৃহস্পতিবার, ৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (কলকাতা)।
শুক্রবার, ৭ এপ্রিল, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে লখনউ সুপার জায়ান্টস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (লখনউ)।
শনিবার, ৮ এপ্রিল বিকেল সাড়ে ৩টে থেকে রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস (গুয়াহাটি)।
শনিবার, ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস (মুম্বই)
রবিবার, ৯ এপ্রিল বিকেল সাড়ে ৩টে থেকে গুজরাত টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স (আমেদাবাদ)।
রবিবার, ৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সানরাইজার্স হায়দরাবাদ বনাম পাঞ্জাব কিংস (হায়দরাবাদ)।
সোমবার, ১০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টস (বেঙ্গালুরু)।
মঙ্গলবার, ১১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (দিল্লি)
বুধবার, ১২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস (চেন্নাই)।
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পাঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্স (মোহালি)।
শুক্রবার ১৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (কলকাতা)।
শনিবার, ১৫ এপ্রিল বিকেল সাড়ে ৩টে থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস (বেঙ্গালুরু)।
শনিবার, ১৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে লখনউ সুপার জায়ান্টস বনাম পাঞ্জাব কিংস (লখনউ)।
রবিবার, ১৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস (আমেদাবাদ)।
সোমবার, ১৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস (বেঙ্গালুরু)।
মঙ্গলবার, ১৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স (হায়দরাবাদ)।
বুধবার, ১৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস (জয়পুর)।
বৃহস্পতিবার, ২০ এপ্রিল বিকেল সাড়ে ৩টে পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (মোহালি)।
বৃহস্পতিবার ২০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স (দিল্লি)।
শুক্রবার ২১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (চেন্নাই)।
শনিবার, ২২ এপ্রিল বিকেল সাড়ে ৩টে লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাত টাইটান্স (লখনউ)।
শনিবার, ২২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা মুম্বই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংস (মুম্বই)।
রবিবার, ২৩ এপ্রিল বিকেল সাড়ে ৩টে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস (বেঙ্গালুরু)।
রবিবার, ২৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস (কলকাতা)।
সোমবার, ২৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস (হায়দরাবাদ)।
মঙ্গলবার, ২৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (আমেদাবাদ)।
বুধবার, ২৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স (বেঙ্গালুরু)।
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস (জয়পুর)।
শুক্রবার, ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস (মোহালি)।
শনিবার, ২৯ এপ্রিল বিকেল সাড়ে ৩টে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স (কলকাতা)।
শনিবার, ২৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (দিল্লি)।
রবিবার, ৩০ এপ্রিল বিকেল সাড়ে ৩টে চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস (চেন্নাই)।
রবিবার, ৩০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস (মুম্বই)।

মে মাসের সূচি
সোমবার, ১ মে সন্ধ্যা সাড়ে ৭টা লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (লখনউ)।
মঙ্গলবার, ২ মে সন্ধ্যা সাড়ে ৭টা গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস (আমেদাবাদ)।
বুধবার, ৩ মে সন্ধ্যা সাড়ে ৭টা পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (মোহালি)।
বৃহস্পতিবার, ৪ মে বিকেল সাড়ে ৩টে লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস (লখনউ)।
বৃহস্পতিবার, ৪ মে সন্ধ্যা সাড়ে ৭টা সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স (হায়দরাবাদ)।
শুক্রবার, ৫ মে সন্ধ্যা সাড়ে ৭টা রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্স (জয়পুর)।
শনিবার, ৬ মে বিকেল সাড়ে ৩টে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (চেন্নাই)।
শনিবার, ৬ মে সন্ধ্যা সাড়ে ৭টা দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (দিল্লি)।
রবিবার, ৭ মে বিকেল সাড়ে ৩টে গুজরাত টাইটান্স বনাম লখনউ সুপার জায়ান্টস (আমেদাবাদ)।
রবিবার, ৭ মে সন্ধ্যা সাড়ে ৭টা রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (জয়পুর)।
সোমবার, ৮ মে সন্ধ্যা সাড়ে ৭টা কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস (কলকাতা)।
মঙ্গলবার, ৯ মে সন্ধ্যা সাড়ে ৭টা মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর (মুম্বই)।
বুধবার, ১০ মে সন্ধ্যা সাড়ে ৭টা চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস (চেন্নাই)।
বৃহস্পতিবার, ১১ মে সন্ধ্যা সাড়ে ৭টা কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস (কলকাতা)।
শুক্রবার, ১২ মে সন্ধ্যা সাড়ে ৭টা মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্স (মুম্বই)।
শনিবার, ১৩ মে বিকেল সাড়ে ৩টে সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস (হায়দরাবাদ)।
শনিবার, ১৩ মে সন্ধ্যা সাড়ে ৭টা দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস (দিল্লি)।
রবিবার, ১৪ মে বিকেল সাড়ে ৩টে রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (জয়পুর)।
রবিবার, ১৪ মে সন্ধ্যা সাড়ে ৭টা চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স (চেন্নাই)।
সোমবার, ১৫ মে সন্ধ্যা সাড়ে ৭টা গুজরাত টাইটান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (আমেদাবাদ)।
মঙ্গলবার, ১৬ মে সন্ধ্যা সাড়ে ৭টা লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (লখনউ)
বুধবার, ১৭ মে সন্ধ্যা সাড়ে ৭টা পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস (ধরমশালা)।
বৃহস্পতিবার, ১৮ মে সন্ধ্যা সাড়ে ৭টা সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (হায়দরাবাদ)।
শুক্রবার, ১৯ মে সন্ধ্যা সাড়ে ৭টা পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস (ধরমশালা)।
শনিবার, ২০ মে বিকেল সাড়ে ৩টে দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস (দিল্লি)।
শনিবার, ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টা কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস (কলকাতা)।
রবিবার, ২১ মে বিকেল সাড়ে ৩টে মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (মুম্বই)।
রবিবার, ২১ মে সন্ধ্যা সাড়ে ৭টা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স (বেঙ্গালুরু)।












Click it and Unblock the Notifications