পন্থের পরিবর্তে কেন উইকেটরক্ষকের ভূমিকা পালন করছেন কে এল রাহুল? কী আপডেট দিল বিসিসিআই

পন্থের পরিবর্তে কেন উইকেটরক্ষকের ভূমিকা পালন করছেন কে এল রাহুল? কী আপডেট দিল বিসিসিআই

বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে প্রথমে দলে থাকলেও রিলিজ করে দেওয়া হয়েছে ঋষভ পন্থকে। রবিবার একটি রিলিজ জারি করে এই কথা জানিয়েছে বিসিসিআই। বিসিসিআই-এর মেডিক্যাল টিমের সঙ্গে আলোচনার পর রিলিজ করা হয়েছে ঋষভ পন্থকে এবং তাঁর পরিবর্তন হিসেবে কারোর নাম ঘোষণা করেনি বোর্ড।

পন্থের পরিবর্তে কেন উইকেটরক্ষকের ভূমিকা পালন করছেন কে এল রাহুল? কী আপডেট দিল বিসিসিআই

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে করা বিবৃতিতে বলা হয়েছে, "বিসিসিআই-এর মেডিক্য়াল টিমের সঙ্গে আলোচনা করে ঋষভকে রিলিজ করা হয়েছে ওডিআই স্কোয়াড থেকে। টেস্ট সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। কোনও পরিবর্তন নেওয়া হয়নি ওনার জায়গায়।"

প্রথম ম্যাচে সিলেকশনের জন্য় প্রস্তুত ছিলেন না অক্ষর প্যাটেল। সূত্রের খবর অনুযায়ী, নেটে ব্যাটিং করার সময়ে পাঁজরে চোট পান তিনি। যদিও ২৫ বছর বয়সী পন্থকে কী কারণে রিলিজ করা হয়েছেস তা বোর্ডের তরফ থেকে জানানো হয়নি। পন্থই একমাত্র তিন ফরম্যাটের খেলোয়াড় যিনি অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপের পর ব্রেক পাননি। সুপার সিক্সের শেষ দুই ম্যাচ এবং সেমিফাইনাল ম্যাচে ভারতের জার্সিতে প্রতিনিধিত্ব করেছিলেন ঋষভ সদ্য সমাপ্ত বিশ্বকাপে কিন্তু মেগা ইভেন্টে তাঁর ব্যাট থেকে রান আসেনি। টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালের পর বিশ্রাম নিউজিল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হয় প্রথম একাদশের একাধিক তারকাকে। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকারা বিশ্রামে যান। ঋষভ পন্থ তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং তিন ম্যাচের টি ২০ সিরিজের জন্য ভারতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ডে যান। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল তিনটি ওডিআই এবং দুইটি টেস্ট ম্যাচ খেলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+