বিসিসিআইয়ের টনক নড়ল, মহিলা দলের জন্য দ্রুত কোচ নিয়োগের সিদ্ধান্ত
অবশেষে টনক নড়ল ভারতীয় ক্রিকেট বোর্ডের। মহিলা দলের জন্য দ্রুত কোচ নিয়োগ করার সিদ্ধান্ত নিল বিসিসিআই। বিগত কয়েক মাস ধরেই ভারতীয় মহিলা দলের হেড কোচের পদটি ফাঁকা রয়েছে কোচবিহীনভাবে বিশ্বকাপ খেলেছেন হরমনপ্রীত কৌররা। এই পরিস্থিতিতে বোর্ড সচিব জয় শাহ টুইট করে জানালেন দ্রুতই কোচ সহ সাপোর্ট নিয়োগ করা হবে ভারতীয় মহিলা দলের জন্য।
২০২২ সালের ডিসেম্বর মাসে কোচের পদ থেকে অব্যাহতি দেন রমেশ পাওয়ার। এরপর থেকে হেড কোচের পদটি ফাঁকা রয়েছে। এনসিআর-র কোচ ঋষিকেশ কনিতকর মহিলা দলের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হন। এই পরিস্থিতিতে স্থায়ী হেড কোচকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামে ভারতীয় প্রমীলা বাহিনী।

বিসিসিআই সচিব জয় শাহ মঙ্গলবার দুপুরে টুইট করে জানিয়েছেন, 'ভারতীয় মহিলা ক্রিকেট দলের হেড কোচ এবং একাধিক সাপোর্ট স্টাফ পদের জন্য আমরা খুব দ্রুতই বিজ্ঞাপন দেব। মহিলা ক্রিকেটারদের সাহায্যের জন্য আমরা সেরা কোচকেই নিয়োগ করবো। তার অভিজ্ঞতা এবং ক্রিকেট নৈপূন্য ভারতীয় মহিলা দলকে এগিয়ে নিয়ে যাবে।'
We will soon issue advertisements for various positions for Team India (Senior Women) support staff. Best coaches will be roped in to help our players realise their full potential and achieve excellence on and off the field. 2/2
— Jay Shah (@JayShah) April 11, 2023
গত এক বছরে ভারতীয় মহিলা দল এশিয়া কাপ জিতেছে, কমনওয়েলথ গেমসে ফাইনালে হারলেও রূপো জিতে ইতিহাস সৃষ্টি করেছে। তবে বিশ্বকাপে সাফল্য অধরাই থাকছে ভারতীয় মহিলা ব্রিগেডের। গত কয়েক বছর ধরেই বিশ্বকাপের ফাইনাল বা সেমিফাইনাল পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে উইমেন্স ইন ব্লু কে।


আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications