শুরুর আগেই সংকটে আইপিএল, চেন্নাই দলে করোনা থাবায় সূচি প্রকাশ নিয়ে কপালে চিন্তার ভাঁজ বোর্ডের

শুরুর আগেই সংকটে আইপিএল, চেন্নাই দলে করোনা থাবায় সূচি প্রকাশ নিয়ে কপালে চিন্তার ভাঁজ বোর্ডের

শুরুর আগেই সংকটে আইপিএল। শুক্রবারই চেন্নাই সুপার কিংস দলে করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। প্রাথমিকভাব জানা যায়, ভারতীয় এক পেসার করোনায় সংক্রমিত। সেই সঙ্গে দলের ১২ জন সার্পোট স্টাফের শরীরে ভাইরাসের নমুনা মিলেছে। এরপরই আইপিএলে সূচি ঘোষণা এখন স্থগিত রাখার সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড।

কোন ক্রিকেটারের করোনা, প্রাথমিকভাবে নাম গোপন

কোন ক্রিকেটারের করোনা, প্রাথমিকভাবে নাম গোপন

প্রথমে জানা গিয়েছিল, চেন্নাই দলের ভারতীয় বোলার আক্রান্ত হয়েছেন।পরে জানা যায়, তিনি পেসার এবং ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে সফল। ক্রিকেটারের নাম পরিচয় চেন্নাই দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে গোপন রাখা হয়েছিল।

কোন দুই ক্রিকেটারকে নিয়ে আশঙ্কা ছিল

কোন দুই ক্রিকেটারকে নিয়ে আশঙ্কা ছিল

দুবাই উড়ে যাওয়ার আগে সিএসকে দল চেন্নাইয়ে আইপিএল ক্যাম্প করে অনুশীলন করেছিল। তাই সেই ক্যাম্পে থাকা ভারতীয় দুই পেসার শার্দুল ঠাকুর ও দীপক চাহারের মধ্যেই কেউ একজন আক্রান্ত হয়েছেন বলে অনুমান করা হচ্ছিল।

কোন ক্রিকেটার আক্রান্ত, জানা গেল নাম

কোন ক্রিকেটার আক্রান্ত, জানা গেল নাম

এরপর আজ শনিবার সিএসকে দলে কোন ক্রিকেটার আক্রান্ত হয়েছেন, নাম জানা গিয়েছে। জানা যায়, চেন্নাই দলের পেসার দীপক চাহার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

পিছিয়ে গেল চেন্নাইয়ের অনুশীলন

পিছিয়ে গেল চেন্নাইয়ের অনুশীলন

এরপরই চেন্নাই দলের অনুশীলন পিছিয়ে যায়। সিএসকে দলের ক্রিকেটারের করোনা ধরা পড়ার পর কোনও ঝুঁকি নেওয়া হয়নি। আরও ৭ দিন দলের ক্রিকেটাররে হোটেলবন্দি থাকার পর মাঠে নেমে অনুশীলনের অনুমতি পাবেন।

কী সিদ্ধান্ত নিল বিসিসিআই

কী সিদ্ধান্ত নিল বিসিসিআই

চেন্নাই দলে করোনা সংক্রমণ হওয়ার পর এখন তাই টুর্নামেন্টের সূচি ঘোষণা নিয়ে পিছু হটছে বোর্ড। আইপিএল শুরু হতে হাতে বাকি মাত্র ১৯ দিন। পরের সপ্তাহেই টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছিল। তবে দীপক চাহারের করোনা সংক্রমণ হওয়ার পর এখন সূচি প্রকাশে ধীরে চলো নীতি নিতে চলেছে বোর্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+