সুখের সংসার নয় বিসিসিআই, ঐতিহাসিক টেস্ট নিয়ে ঘোর কোন্দল কর্তাদের

ভারতীয় বোর্ডের নতুন নাটক, ঐতিহাসিক টেস্ট ম্যাচ নিয়ে বোর্ডের মধ্যেই অন্ধকারে কর্মকর্তারা 

ফের একবার প্রকাশ্যে বিসিসিআই প্রশাসনের মতনৈক্যের ছবি। জুন মাসে ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে ঐতিহাসিক টেস্ট ম্যাচ। প্রথম বার টেস্ট ম্যাচ খেলবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। কিন্তু এই টেস্ট ম্যাচ সম্পর্কে সরকারিভাবে কিছু জানানোই হয়নি বিসিসিআইয়ের কার্যনির্বাহী প্রেসিডেন্ট সি কে খান্নাকে।

সুখের সংসার নয় বিসিসিআই, ঐতিহাসিক টেস্ট নিয়ে ঘোর কোন্দল কর্তাদের

শুধু তিনিই নয়, এই ঐতিহাসিক ইভেন্ট সম্পর্কে কোনও আন্দাজই নেই বিসিসিআই কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী ও সিনিয়র সদস্য রাজীব শুক্লার। বিসিসিআইয়ে-র সচিব অমিতাভ চৌধুরী ও সিইও রাহুল জোহরি জানিয়েছেন জুন মাসের ১৪ থেকে ১৮ তারিখ অবধি হবে ঐতিহাসিক এই টেস্ট ম্যাচ। আফগানিস্তানের এটা প্রথম পাঁচদিনের ম্যাচ হবে।

বিসিসিআইয়ের প্রচলিত নিয়ম অনুযায়ি কোনও সফরের বা টুর্নামেন্ট সংক্রান্ত সিদ্ধান্ত হলে তা ট্যুর ও ফিক্সচার সাব কমিটিতে তা পাস করাতে হয়।

সুখের সংসার নয় বিসিসিআই, ঐতিহাসিক টেস্ট নিয়ে ঘোর কোন্দল কর্তাদের

প্রেসিডেন্ট, সচিব, কোষাধ্যক্ষ ও প্রাক্তন সদস্য রাজীব শুক্লা এই প্যানেলের মেম্বার। একজন বর্ষীয়ান অফিস বেয়ারার জানিয়েছেন ,'নিয়ম অনুযায়ি প্রেসিডেন্ট ও কোষাধ্যক্ষকে পুরো বিষয়টি জানানো হয়, তারপর একটি সাব কমিটির বৈঠক ডাকা হয়। ডিসেম্বরের স্পেশাল জেনারল বৈঠকে জেনারাল বডি ফোরামে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন ভ্যেনু ও তারিখ স্থির হওয়ার সময় সদস্যদের পুরো অন্ধকারে রাখা হয়েছে। '

এই বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি বিসিসিআই সিইও রাহুল জোহরির। তবে সচিব অমিতাভ চৌধুরী-র ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে আদৌ ট্যুর এবং ফিক্সচার কমিটি -র কাছে থেকে আবেদন পাস করানোর কোনও প্রয়োজনীয়তা বোর্ডের নেই।

সুপ্রিম কোর্ট নির্দেশ অনুযায়ি আইসিসি-র বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে গেলে এই ধরণের কোনও কমিটির কাছে যাওয়ার প্রয়োজন নেই। ভারত বনাম আফগানিস্তান ঐতিহাসিক টেস্টে বল গড়ানোর আগের বিতর্কে এখন সরগরম ক্রিকেট মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+