বিশ্ব ক্রিকেটের নেতা হওয়ার দৌড় থেকে ছিটকে যেতে পারেন সৌরভ! কিন্ত কেন?
আইসিসি-র প্রধান হওয়ার দৌড় থেকে ছিটকে যেতে পারেন সৌরভ! কিন্ত কেন?
আইসিসি-র প্রধান হওয়ার দৌড় থেকে ছিটতে যেতে পারেন বিসিসিআই সভাপতি তথা দেশের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আচমকাই এ লড়াইয়ে এমন এক প্রার্থীর নাম উঠে এসেছে, তাঁকেই এই পদের যোগ্য দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত খবর জেনে নিন।

লড়াইয়ে সৌরভ
সৌরভ গঙ্গোপাধ্যায়কেই আইসিসি চেয়ারম্যান পদে দেখতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক তথা সে দেশের ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেম স্মিথ। একই কথা বলেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ডেভিড গাওয়ার। পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার দানিশ কানেরিয়াও সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইসিসি-র শীর্ষ পদে দেথতে চেয়েছেন।

সৌরভের সুযোগ
আইসিসি-র শীর্ষ পদের নির্বাচনে লড়তে গেলে কোনও ব্যক্তির যে যোগ্যতা প্রয়োজন হয়, তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঝুলিতে রয়েছে। গত অক্টোবরে বিসিসিআই-এর সভাপতি নির্বাচিত হয়েছিলেন মহারাজ। তার আগের পাঁচ বছর তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি সভাপতির দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে বিসিসিআই-র প্রতিনিধি হিসেবে আইসিসি-র বোর্ড মিটিংয়েও অংশ নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সুযোগ কম
সূত্রের খবর, এর আগে আইসিসি-র শীর্ষ পদ সামলানো তথা পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি প্রধান এহসান মানির নাম এই নির্বাচনের জন্য প্রস্তাব করেছে একটা অংশ। মানি সত্যিই এই নির্বাচনে দাঁড়ালে অভিজ্ঞতার নিরিখে তাঁর আইসিসি চেয়ারম্যান হওয়া প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। তাছাড়া একাধিক টেস্ট খেলিয়ে দেশ পিসিবি প্রধানকেই আইসিসি-র শীর্ষ পদে দেখতে চাইছেন বলে জানানো হয়েছে।

বিসিসিআই-র প্রভাব
ক্রিকেট বিশ্বের একটা সূত্রের তরফে জানানো হয়েছে, আইসিসি-র ওপর ভারতের প্রভাব ছিল বরাবারই। শশাঙ্ক মনোহরের পর সৌরভ গঙ্গোপাধ্যায় বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার সর্বোচ্চ পদে বসলে বিসিসিআই-এর প্রভাব মাত্রাছাড়া হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে কিছু মহল।












Click it and Unblock the Notifications