হ্যাপি বার্থ ডে সৌরভ গঙ্গোপাধ্যায়: মহারাজের ৪৮ তম জন্মদিনে শুভেচ্ছা সচিন-বিরাট থেকে ক্রিকেটদুনিয়ার

হ্যাপি বার্থ ডে সৌরভ গঙ্গোপাধ্যায়: মহারাজের ৪৮ তম জন্মদিনে শুভেচ্ছা সচিন-কাইফ থেকে ক্রিকেটদুনিয়ার

হ্যাপি বার্থ ডে সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ ৮ জুলাই ৪৮ এ পা দিলেন মহারাজ। বছরভর সৌরভ ফ্যানেরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন। দাদা ভক্তদের কাছে আজ বারো মাসে তেরো পার্বণের বিশেষ একটি দিন। ঘড়ির কাঁটা রাত ১২টা ছোঁয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রিন্স অফ ক্যালকাটাতে শুভেচ্ছা জানিয়ে ঝড় তুলেছেন তারা। করোনা সংকটের কারণে ফ্যানেরা এবছর ধুমধুাম করে জন্মদিন সেলিব্রট করার সুযোগ না পেলেও আজ বেহালায় সৌরভের বাড়িতে আনাগোনা থাকছে।

সৌরভের পরিবারের হাতে তুলে দেওয়া হবে মহারাজ মাস্ক

সৌরভের পরিবারের হাতে তুলে দেওয়া হবে মহারাজ মাস্ক

সৌরভের জন্মদিন উপলক্ষ্যে দাদা ফ্যানস ক্লাব মহারাজের দরবারের পক্ষ থেকে আজ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা যুদ্ধে একাধিকবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সৌরভ। করোনা যোদ্ধা সৌরভকে কুর্ণিশ জানাতে ভাইরাস সংকটের এই পরিস্থিতিতে সৌরভের মহারাজের দরবারে ফ্যান্স ক্লাব মহারাজ মাস্ক তৈরি করেছে। সৌরভের ছবি দেওয়া সেই মাস্ক আজ সৌরভের বাড়িতে পৌঁছে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

সৌরভকে শুভেচ্ছা সচিনের

সৌরভকে শুভেচ্ছা সচিনের

সৌরভের জন্মদিনে অন্যদিকে প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটারা শুভেচ্ছা জানিয়েছেন। মহারাজকে শুভচ্ছা জানিয়ে ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকর লেখেন, 'হ্যাপি বার্থ ডে দাদি। আশা করি মাঠের পার্টনারশিপের মতো, মাঠের বাইরেও আমাদের পার্টনারশিপ দারুণ ছন্দের এগোবে। জন্মদিনের শুভেচ্ছা নিও। '

ভি ভি এস লক্ষ্ণণ যা লিখলেন

ভি ভি এস লক্ষ্ণণ যা লিখলেন

জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ভি ভি এস লক্ষ্মণ লিখেছেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায় আরও অনেক সাফল্যের শিখর ছুঁয়ে দেখুক, এই আশাই রাখি। আগামী দিনগুলো আরও ভালো কাটুক।'

মহম্মদ কাইফ যা লিখলেন

মহম্মদ কাইফ যা লিখলেন

সৌরভের অধীনে ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের নায়ক মহম্মদ কাইফ জন্মদিনের টুইট শুভেচ্ছায় লিখেছেন, 'ব্যাটসম্যান থেকে বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক, সেখান থেকে আজ ভারতীয় ক্রিকেটের রূপকার। আমার দেখা সেরা অধিনায়ক, মেন্টরকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।'

আইসিসির টুইট

আইসিসির টুইট

টুইটে সৌরভকে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি। পোস্টে লেখা হয়েছে, '১০, ০০০ ওডিআই রানের মাইলস্টোনে তৃতীয় দ্রুততম, বিশ্বকাপের রানার্স অধিনায়ক, বিদেশের মাটিতে ২৮ টেস্টে ১১ জয়। ভারতের সফলতম অধিনায়ককে জন্মদিনে অনেক শুভেচ্ছা। '

বিরাট কোহলির শুভেচ্ছা

বিরাট কোহলির শুভেচ্ছা

ধোনি পরবর্তী জমানার অধিনায়ক হলেওসৌরভের আগ্রাসী নেতৃত্বের সঙ্গে তাঁর প্রচুর মিল। অনেকেই তাঁকে অধিনায়ক সৌরভের যোগ্য উত্তরসূরিও বলে থাকেন। সেই বিরাট এদিন সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। টুইটে বোর্ড সভাপতি সৌরভের সুস্বাস্থ্যের কামনা করেছেন কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+