আইসিসি-র বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কথা, থাকছেন সৌরভ

আইসিসি-র বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কথা, থাকছেন সৌরভ

করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ সালে হবে নাকি ২০২২-এ, তার একটা স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে আইসিসি-র বোর্ড মিটিং। আর কিছু সময়ের মধ্যেই শুরু হতে চলেছে এই ভার্চুয়াল বৈঠক। যেখানে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার শীর্ষ কর্তাদের উপস্থিতিতে এ বিষয়ে বিসিসিআই সভাপতি ও সচিব যথাক্রমে সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের কথা হবে বলে শোনা যাচ্ছে।

আইসিসি-র বোর্ড মিটিংয়ে সৌরভ-জয়

আইসিসি-র বোর্ড মিটিংয়ে সৌরভ-জয়

সুপ্রিম কোর্ট নির্ধারিত প্রাক্তন প্রধান বিচারপতি আরএম লোধা নেতৃত্বাধীন প্যানেলের তৈরি কুলিং-বিধি মেনে চললে ইতিমধ্যে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের কার্যকালের মেয়াদ শেষ হয়েছে। তবে এই নিয়মের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মামলা বিচারাধীন হওয়ায় বিসিসিআই সভাপতি সৌরভ এবং সচিব জয় নিজ নিজ পদে কাজ চালিয়ে যেতে পারবেন। সেই অধিকারেই আইসিসি-র শুক্রবারের বোর্ড মিটিংয়েও অংশ নেবেন তাঁরা।

আইসিসি-র বোর্ড মিটিং ও টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইসিসি-র বোর্ড মিটিং ও টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাব বেড়ে যাওয়ায় চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত বলে ঘোষণা করেছে আইসিসি। অস্ট্রেলিয়ায় আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। স্থগিত হয়ে যাওয়া বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ করতে প্রায় এক মাস পর ফের বৈঠকে বসছে আইসিসি-র বোর্ড সদস্যরা।

ভারত বনাম অস্ট্রেলিয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ সালে আয়োজন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু ওই সময় ভারতে একই টুর্নামেন্টের পরবর্তী সংস্করণ অনুষ্ঠিত হওয়ার কথা। সেই বিশ্বকাপ ২০২২-এ টেনে নিয়ে যেতে চাইছে না বিসিসিআই। ছাড়বার পাত্র নয় ক্রিকেট অস্ট্রেলিয়াও। ২০২০-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সালে আয়োজন করতে চাইছে না তারাও। আইসিসি-র বোর্ড মিটিংয়ে এই বিতর্কের নিষ্পত্তি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

দুই পক্ষের কথা

দুই পক্ষের কথা

আইসিসি-র ভার্চুয়াল বোর্ড মিটিংয়ে অংশ নেবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ। অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বৈঠকে অংশ নেবেন আর্ল এডিংস, নিক হকলে। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার পৌরহিত্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দুই বোর্ডের মধ্যে কথা হবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+